‘তৃণমূলের অগুনতি দুর্নীতির দিক থেকে নজর সরাতে এমন হিংসায় ইন্ধন যোগাচ্ছে রাজ্য সরকার’, হাওড়ার হিংসার ঘটনা প্রসঙ্গে বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা

গত দু’দিন ধরে রাজ্যে এক চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিজেপি নেত্রী নূপুর শর্মা মহানবী হজরত মহম্মদ সম্পর্কে যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদে বাংলার নানা প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। হাওড়া, পার্ক সার্কাস নানান প্রান্তে চরম অরাজকতা।

এবার এই হিংসা নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা অনুপম হাজরা। তৃণমূলের দিকে আঙুল তুললেন তিনি এই ঘটনায়। তাঁর কথায় রাজ্য সরকার এই ধরণের হিংসার ঘটনায় ইন্ধন যোগাচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের তোষামোদ করার কারণে হিন্দুদের ভোগান্তি হচ্ছে বলে দাবী তাঁর।

অনুপম হাজরা এদিন টুইটে লেখেন, “এসএসসি, টেট, গরু ও কয়লা পাচার কাণ্ডে দুর্নীতির মতো তৃণমূলের নানান দোষের দিক থেকে মানুষের নজর সরানোর জন্য রাজ্য সরকার এই হিংসার ঘটনায় ইন্ধন যোগাচ্ছে। তৃণমূল ৩০ শতাংশ মানুষকে তোষামোদ করার জেরে বাকি ৭০ শতাংশ মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছ”।

https://twitter.com/tweetanupam/status/1535522363961290752?t=p1UGag5ZgGK-lrcKvo76ww&s=08

উল্লেখ্য, বিজেপি নেত্রী নূপুর শর্মার হজরত মহম্মদ সম্পর্কিত মন্তব্যের কারণে গত বৃহস্পতিবার উলুবেড়িয়াতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে মুসলিমরা। নবান্নের তরফে কড়া বার্তা দেওয়া হলেও কোনও লাভ হয়নি। প্রায় ১১ ঘণ্টা অবরোধ থাকে। এর জেরে চরম ভোগান্তি পোহায় সাধারণ মানুষ।  

এরপর গতকাল, শুক্রবার সলপে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। ধূলাগড়ে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করে বিক্ষোভকারীরা। এর জেরে গতকালই গোটা হাওড়া জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন। হিংসা ঠেকাতে উলুবেড়িয়ার একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে সরকারের তরফে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment