Laxmi Ratan Shukla Resignation: এবার ‘লক্ষ্মী’লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা!

সকালেই লক্ষ্মীছাড়া হয়েছে তৃণমূলের মন্ত্রিসভা। মানে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব ছেড়েছেন লক্ষ্মীরতন শুক্লা। মাথায় হাত পড়েছে ঘাসফুল শিবিরের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও “লক্ষ্মী ভালো ছেলে। ও খেলাধুলায় মন দিতে চায় বলে মন্ত্রীত্ব ছেড়েছে।” বলে সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু বিরোধী শিবির তো বলছে অন্য কথা।

কিছুক্ষণ আগেই বিজেপির কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য ডঃ অনুপম হাজরা ফেসবুক একটি পোস্ট করেছেন যা নিয়ে ছড়িয়েছে জল্পনা। সে পোস্টে তিনি লিখেছেন, লক্ষীছাড়া তৃণমূল, লক্ষ্মীলাভের সম্ভাবনা! তার এই পোষ্ট বলছে যে বিজেপি কিন্তু লক্ষ্মীরতন শুক্লাকে নিজের দলে নিয়ে আসলেও আসতে পারে। এমনিতেও আজ আচমকা লক্ষ্মীরতন শুক্লা এই ঘোষণা করায় যথেষ্ট ব্যাকফুটে চলে গিয়েছে শাসক শিবির এবং তৃণমূলের এই বেকায়দা অবস্থার পূর্ণ ফায়দা ভোগ করছে বিজেপি।

একের পর এক তৃণমূলের নামিদামি মুখ চলে যাচ্ছেন বিজেপিতে। কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী তৃণমূলে চলে যাওয়ায় যথেষ্ট অসুবিধার সম্মুখীন হচ্ছে ঘাসফুল শিবির। এবার লক্ষ্মীরতন শুক্লাও যদি বিজেপিতে চলে যান তাহলে বিধানসভা ভোটের আগে তৃণমূলের কাছে সেটা অন্যতম ধাক্কা হবে তা বলার অপেক্ষা রাখে না।

আরও অন্যান্য খবর