Breaking: করোনা আক্রান্ত অনুপম হাজরা

একের পর এক বিজেপি শিবিরে‌ করোনা আক্রমণের খবর আসছে। আজ খবর পাওয়া গেল করোনা আক্রান্ত হয়েছেন বিজেপি সদ্য নির্বাচিত কেন্দ্রীয় সম্পাদক ডঃ অনুপম হাজরা। তিনি কিছুক্ষণ আগে নিজেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন যে তিনি করোনা পজিটিভ। আপাতত হাসপাতালে ভর্তি হওয়ার কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

কিছুদিন আগেই খবর পাওয়া গেছিল বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল করোনা আক্রান্ত হয়েছেন। তার কিছুদিনের মধ্যেই দলের আরেক শীর্ষ নেতা অনুপম হাজরার করোনা আক্রান্ত হওয়ার খবরে রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে দলের অন্দরে শীর্ষ নেতৃত্বের কপালে।

গত সপ্তাহেই বিজেপি নিজেদের সাংগঠনিক স্তরে প্রবল রদবদল ঘটিয়েছিল। সেখানে মুকুল রায়কে কেন্দ্রীয় সহ সভাপতি পদ দেওয়া হয়েছে এবং সকলকে খানিকটা চমকে দিয়েই কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর রাহুল সিনহাকে সরিয়ে ওই জায়গায় অনুপম হাজরাকে আনা হয়েছে। আগামী বছর বঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছে তার প্রমাণ এই চমকপ্রদ রদবদল।

কিন্তু তার মধ্যেই দলের গুরুত্বপূর্ণ সদস্যদের এইভাবে করোনা আক্রান্ত হওয়ার খবরে রীতিমতো চিন্তিত দলের শীর্ষ নেতৃত্ব।

আরও অন্যান্য খবর