বিজেপি ছাড়তে পারেন আরও এক প্রভাবশালী নেতা, সংগঠনকে মজবুত করার পরামর্শ দিয়ে উদ্বেগ প্রকাশ বিজেপি নেতা অনুপম হাজরার

একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপিতে (BJP) ভাঙন শুরু হয়েছে। একাধিক নেতারা বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন। উপনির্বাচন, পুরভোটের পর বঙ্গ বিজেপির অন্দরে কোন্দলও (inner clash) দেখা গিয়েছে। আদি-নব্যের দ্বন্দ্ব চোখে পড়েছে দলের মধ্যে। এরই মধ্যে ফের বিস্ফোরক হলেন বীরভূমের প্রাক্তন বিজেপি জেলা সভাপতি দুধকুমার মণ্ডল (Dudhkumar Mandal)। আর সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)।

ফেসবুল পোস্টে দুধকুমার মণ্ডল লেখেন, “জেলা থেকে ব্লক কমিটি আমার সঙ্গে আলোচনা না করে কমিটি গঠন করেছে। তাই ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং কার্যকর্তাগণ আমাকে যারা ভালোবাসেন তারা চুপচাপ বসে যান।”

তিনি অভিযোগ করেন যে ব্লক কমিটি গঠনের জন্য গতকাল, শনিবার ময়ূরেশ্বরে একটি বৈঠক ডাকা হয়। কিন্তু তিনি সেখানে আমন্ত্রণ পাননি। এক দলীয় সমর্থকের অনুরোধে তিনি বৈঠকে যোগ দিয়েছিলেন। সেই বৈঠকে কিছু প্রশ্ন তুলেছিলেন দুধকুমার। তাঁর অভিযোগ, যে পদ্ধতিতে বাংলায় বিজেপি চলছে তাতে দলের কর্মী এবং সাধারণ মানুষ হতাশ হচ্ছেন। তাঁর মতে, এভাব যদি দল চলে, তাহলে বেশিদূর এগোতে পারবে না।

বিজেপি ছাড়তে পারেন আরও এক প্রভাবশালী নেতা, সংগঠনকে মজবুত করার পরামর্শ দিয়ে উদ্বেগ প্রকাশ বিজেপি নেতা অনুপম হাজরার

দুধকুমারের কথায়, “অযোগ্য, দলের প্রতি দায়বদ্ধতা নেই এমন নেতাদের জেলা থেকে কমিটির প্রধান হিসেবে বসিয়ে দেওয়া হচ্ছে। এবং তাঁরা পদ পেয়ে নানারকম নির্দেশ দিচ্ছেন। কিন্তু ওই নেতারা নিজেরা জনসাধারণের জন্য বা তৃণমূলের বিরুদ্ধে কোনও কর্মসূচিতে নামছেন না”।

এর আগেও রাজ্য বিজেপি নেতৃত্বকে নিয়ে ক্ষোভ জারি করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। আর এবার দুধকুমার মণ্ডলের এহেন মন্তব্যের পর উদ্বেগ প্রকাশ করলেন তিনি। অনুপমের কথায়, দুধকুমার মণ্ডলের মতো একজন অভিজ্ঞ ও বলিষ্ঠ নেতা যদি দল ছাড়েন, তাহলে তা দলের জন্য ক্ষতিকারক। তাই বিজেপি নেতা পরামর্শ দিয়েছেন যাতে দুধকুমার মণ্ডলের মতো নেতাদের সংগঠনের প্রথম সারিতে রাখা হয়।

এই নিয়ে একটি ফেসবুক পোস্ট করে অনুপম লেখেন, “দুধ কুমার দা’র মতো মানুষ সংগঠন থেকে হারিয়ে গেলে, তা চিন্তার এবং উদ্বেগের!!! বর্তমানে যারা সংগঠনে আছেন, তাঁদের উচিত দুধ কুমার মন্ডল’এর মতো পুরনো মানুষ যারা সাংগঠনিকভাবে বলিষ্ঠ, তাঁদের অভিজ্ঞতা এবং পরামর্শকে যথাযথ সম্মান এবং গুরুত্ব দিয়ে সংগঠনের সামনের সারিতে আনা”।

বিজেপি ছাড়তে পারেন আরও এক প্রভাবশালী নেতা, সংগঠনকে মজবুত করার পরামর্শ দিয়ে উদ্বেগ প্রকাশ বিজেপি নেতা অনুপম হাজরার

বলে রাখি, দুধকুমার মণ্ডলের হাত ধরেই বীরভূমে বিজেপির উত্থান হয়। তিনি জেলা সভাপতি ছিলেন। কিন্তু পুরভোটের সময় তাঁর সঙ্গে আলোচনা না করেই কলকাতা থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এর প্রতিবাদে সভাপতির পদ থেকে ইস্তফা দেন দুধকুমার মণ্ডল।

RELATED Articles