আমাকে মণীশ খুনের মামলায় পুলিশ ফাঁসাতে চাইছে, বিস্ফোরক অভিযোগ করলেন অর্জুন সিং

এর আগেই ব্যারাকপুরের বিজেপি সংসদ অর্জুন সিং জানিয়েছিলেন টিটা গড়ের বিজেপি নেতা মণীশ শুক্লের খুনের দিন থেকেই রাজ্য গোয়েন্দা দপ্তর তথা সিআইডি তার উপর নজরদারি করছে। এবার শনিবার হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ চ্যাট এর স্ক্রিনশট প্রকাশ করলেন অর্জুন সিং, এরপরই তার অভিযোগ, পুলিশ যে আমাকে ফাঁসাতে চাইছে এটাই তার বড় প্রমাণ।

অর্জুন যে স্ক্রিনশট দেখিয়েছেন, তাতে তিন পুলিশ অফিসারের কথোপকথন রয়েছে। এর মধ্যে একটা জায়গায় এক পুলিশ অফিসার জানাচ্ছেন যে চার্জশিটে অর্জুনের নাম রয়েছে। তবে সিআইডিকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা বলেছেন যে ওই আধিকারিকরা এখন সিআইডিতে নেই। তারা ভিন্ন ভিন্ন জায়গায় অন্য পোস্টে রয়েছেন।

অন্যদিকে বিধানসভায় সরকারপক্ষের মুখ্য সচেতক এবং পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এর উপর অর্জুন সিং মণীশ খুনের দায় চাপান। তাঁর বক্তব্য, কেন মণীশ খুনের পর নান্টু ঘোষ (নির্মলবাবুর ডাক নাম নান্টু) দুই হাজার টাকার মিষ্টি কিনে এলাকায় বেরিয়েছে? পানিহাটিতে ওঁর জেতার ক্ষমতা নেই তাই টিটাগড়ে দাঁড়াতে চাইছে আর যেখানে বাধা ছিল মণীশ।

যদিও নির্মল বাবু এই অভিযোগ শুনে ক্ষিপ্ত হয়ে অর্জুন সিং এর বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়ে বলেন যে,, “যার নিজের নামে এত মামলা, তার কথার কী জবাব দেব! কারা অপরাধী, মানুষ সব দেখছে।”

আবার ব্যারাকপুর এর তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত এর উদ্দেশ্যেও অভিযোগ ছুঁড়ে দিয়েছেন অর্জুন সিং। যদিও ঘটনাচক্রে এই খুনের আগের দিন থেকে শীলভদ্র চিকিৎসার কারণে দিল্লি গুড়গাঁওতে রয়েছেন। যদিও অর্জুন সিং এর বক্তব্য, মণীশকে খুন করার পরিকল্পনা জেনেই এলাকা ছেড়েছেন শীলভদ্র এবং তারপর থেকেই তার ফোন বন্ধ। এর থেকেই তো গোটা ঘটনাটি প্রকাশ হয়ে যায়।

যদিও শীলভদ্র দাবি করেছেন যে, ঘটনার পর থেকে সাংবাদিকদের সঙ্গে আমার অসংখ্যবার ফোনে কথা হয়েছে তাই ফোন বন্ধ রাখার কোন প্রশ্নই আসে না।

RELATED Articles