জয়ন্তদের মতো প্রোমোটারদের টাকাতেই সৌগত-মদনের সংসার-ফুটানি চলে, পর্দা ফাঁস করে বিস্ফোরক দাবী অর্জুনের

Arjun Singh made Explosive Complaints against Saugata-Madan: বিগত কয়েকদিন ধরেই বঙ্গ রাজনীতিতে বড্ড বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে জয়ন্ত সিং নামটা। বর্তমানে জেলবন্দি থাকলেও তাকে নিয়ে চর্চার অন্ত নেই। কামারহাটির বিধায়ক মদন মিত্র বা দমদমের সাংসদ সৌগত রায়ের ঘনিষ্ঠ এই জয়ন্ত, এমন দাবীও তুলেছে বিরোধীরা। এদিকে আবার সৌগত-মদনদের দাবী, জয়ন্তের যে প্রাসাদোপম বাড়ি রয়েছে, তা তারা নাকি জানতেনই না। এবার এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh made Explosive Complaints against Saugata-Madan)।   

Arjun Singh made Explosive Complaints against Saugata-Madan, Arjun Singh, Saugata Roy, Madan Mitra, complained, TMC, BJP, Jayant Singh,

গতকাল, সোমবারই জয়ন্ত সিং প্রসঙ্গ নিয়ে নানান কথা বলেছেন সাংসদ সৌগত রায়। সেই সময় তাঁর পাশে ছিলেন মদন মিত্র। তাদের সেই বৈঠকের প্রসঙ্গ টেনেই এবার অর্জুন সিং দাবী করলেন, “জয়ন্ত সিংদের মতো প্রোমোটার, তোলাবাজদের নিয়েই মদন মিত্র থেকে শুরু করে সৌগত রায় চলে। না হলে এদের সংসার চলবে না। মদন মিত্রদের ফুটানি বন্ধ হয়ে যাবে” (Arjun Singh made Explosive Complaints against Saugata-Madan)

অর্জুনের কথায়, “জয়ন্ত সিংয়ের ভাইরাল ভিডিও তৃণমূলের মুখোশ খুলে দিয়েছে। এখন পাবলিককে বোকা বানাতে না জানার ভান করছেন সৌগত রায় ও মদন মিত্র”। যদিও সৌগত রায় বা মদন মিত্র উভয়েই দাবী করেছেন যে জয়ন্তকে পুলিশ হেফাজতে নেওয়ার কারণে তাদের ফোনে প্রাণনাশের হুমকি পেতে হয়েছে। সেই বিষয়ে অর্জুন বলেন, “সব সাজানো নাটক” (Arjun Singh made Explosive Complaints against Saugata-Madan)

অর্জুনের এই দাবী নিয়ে অবশ্য এখনও পর্যন্ত সৌগত রায় বা মদন মিত্রের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে জয়ন্ত সিংর একের পর এক কুকীর্তির ভিডিও সামনে আসায় তৃণমূল বেশ অস্বস্তিতে পড়েছে। এমন আবহে গতকাল, সোমবার মদনকে পাশে নিয়ে এই প্রসঙ্গে সৌগত বলেছিলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে কোনও বড় প্রোমোটার বা সমাজ বিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি ভুল হয়ে থাকে তাহলে আমরা তা সংশোধন করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ দেড় ঘণ্টার এই বৈঠকে যারা ছিলেন তারা সবাই এই বিষয়ে একমত হয়েছেন। উল্টো রথের দিন সিদ্ধান্ত নিলাম যা হয়েছে ভুল হয়েছে। সংশোধন করব। এরপর থেকে ভুল হবে না” (Arjun Singh made Explosive Complaints against Saugata-Madan)

বলে রাখি, আড়িয়াদহে মা-ছেলেকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হয় জয়ন্ত সিংকে। এরপর একটি ভিডিও ভাইরাল হয় যাতে দেখা যায় জয়ন্ত সিং একজনকে আড়িয়াদহ ক্লাবের ভেতরেই চ্যাংদোলা করে উইকেট দিয়ে মারধর করছে। সেই ব্যক্তি তরুণ না তরুণী, তা স্পষ্ট বোঝা যায়নি। সেই ভিডিও নিয়ে শোরগোল পড়তেই জয়ন্তকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

RELATED Articles