Another TMC Leader Jamal is Accused of Torturing Woman: এর আগে জেসিবি, জয়ন্ত। আর এবার উঠে এল নতুন নাম জামাল। তৃণমূলের একের পর এক ডনের খোঁজ মিলতে শুরু করেছে এবার যারা কার্যত দাপিয়ে বেড়াত বা এখনও দাপিয়ে বেড়াচ্ছে এলাকায়। তাদের ভয়ে স্থানীয়রা রীতিমতো ভয়ে চুপসে থাকেন। এবার এক মহিলাকে সালিশি সভায় ডেকে বিচারের নামে শিকল দিয়ে বেঁধে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দারের বিরুদ্ধে (Another TMC Leader Jamal is Accused of Torturing Woman)। এই ঘটনায় ফের একপ্রস্থ উত্তেজনা ছড়াল বঙ্গ রাজনীতিতে।
বিগত কয়েকদিন ধরেই উঠে আসছে তৃণমূলের নানান এলাকার ত্রাসেদের নাম। এবার স্থান সোনারপুর থানার প্রতাপনগর এলাকা। অভিযোগ, সেখানেই এক মহিলাকে সালিশি সভায় ডেকে মারধর করেছেন এলাকায় তৃণমূল নেতা নামে পরিচিত জামালইউদ্দিন সর্দার (Another TMC Leader Jamal is Accused of Torturing Woman)। ওই মহিলার বিরুদ্ধে তাঁর পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছে বলে দাবী। মহিলার অত্যাচারে নাকি তাঁর ছেলে-বউমা ঘরছাড়া। এমনকি, ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ। সেই কারণে বিচারের জন্য ডাকা হয় সালিশি সভা।
সেই সালিশি সভায় ডেকেই ওই মহিলাকে শিকল দিয়ে বেঁধে মারধর করেছেন জামালউদ্দিন সর্দার ওরফে জামাল, এমনটাই অভিযোগ (Another TMC Leader Jamal is Accused of Torturing Woman)। মহিলার নাম রশিদা বিবি। তিনি এই ঘটনায় বিজেপির মহিলা মোর্চায় অভিযোগ জানান। আজ, মঙ্গলবার তাঁর বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। সোনারপুর থানায় গিয়ে যান নেত্রী।
এই জামালের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এলাকায়। কোনও কাজ না করেই কীভাবে তিনি প্রাসাদোপম বাড়ি বানালেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। স্থানীয়দের দাবী, এলাকায় জমি কেনাবেচা থেকে শুরু করে দাম্পত্য কলহ, পারিবারিক সমস্যা সবকিছুর সমাধানেই যেতে হয় এই জামালের কাছে। পুলিশের সঙ্গে তার ওঠাবসা রয়েছে, এমন ভয় দেখিয়ে সে এলাকায় দাপিয়ে বেড়ায় বলে অভিযোগ। নিজের বাড়িতেই সালিশি সভা বসায় সে। তার বিচারে রাজি না হলে চলে অত্যাচার। মহিলারাও বাদ যান না এই অত্যাচার থেকে (Another TMC Leader Jamal is Accused of Torturing Woman)। এলাকার লোকজন এই জামালের কঠোর শাস্তির দাবী করেছেন।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জামাল। তাঁর কথায়, “ঘটনা সম্পূর্ণ মিথ্যা। ওই মহিলার নিজের ছেলে তো এখানে ছিল। মহিলার অত্যাচারেই ছেলেরা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আমাকে এখন ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। পুরোটাই চক্রান্ত” (Another TMC Leader Jamal is Accused of Torturing Woman)।






