অবশেষে কাটল অনুব্রতর দিল্লিযাত্রার জট! কলকাতা আসার পথে কেষ্টকে নিরাপত্তা দিতে হবে রাজ্য পুলিশকেই, কড়া নির্দেশ আসানসোল আদালতের

দিল্লি যাওয়ার আগে কলকাতায় কেন্দ্রীয় সরকারের হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা হবে গরু পাচার কাণ্ডে (cattle smuggling case) ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। সেই কারণে কলকাতা আসার পথে অনুব্রতর নিরাপত্তার (security) দায়িত্ব নেবে রাজ্য পুলিশই (state policea), এমনই নির্দেশ দিল আসানসোল আদালত।

আসানসোল আদালতের এই নির্দেশের ফলে দিল্লি যাত্রা নিয়ে অনুব্রতর নিরাপত্তার জট কাটল বলেই মনে করা হচ্ছে। আদালতের এই নির্দেশের পর এবার কারা কর্তৃপক্ষ অনুব্রতকে কতক্ষণে কলকাতা নিয়ে আসে, এখন সেটাই দেখার।

আজ, সোমবার আসানসোল জেল কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে আসানসোল সিবিআই বিশেষ আদালতের বিচারক নির্দেশ দেন যে আসানসোল জেল থেকে কলকাতার কেন্দ্রীয় সরকার পরিচালিত হাসপাতাল পর্যন্ত অনুব্রতকে রাজ্য পুলিশই নিরাপত্তা দেবে।

নির্দেশে বিচারক আরও বলেনব যে, সেখানকার চিকিৎসকরা অনুব্রতকে যদি সুস্থ ঘোষণা করেন, তাহলে কারা কর্তৃপক্ষ অনুব্রতকে ইডির হেফাজতে সমর্পণ করবে। তবে অনুব্রত যতক্ষণ কারা কর্তৃপক্ষের হেফাজতে থাকবেন, ততক্ষণ তাঁকে নিরাপত্তা দেবে রাজ্য পুলিশ। ইডির হেফাজতে যাওয়ার পর কেন্দ্রীয় বাহিনী তাঁর নিরাপত্তার ব্যবস্থা করবে।

গত শনিবার দিল্লি যাত্রা রুখতে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের জন্য আবেদন জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত। এর পাশাপাশি, একই মামলায় দু’টি আদালতে আবেদন করায় অনুব্রতকে ১ লক্ষ টাকার জরিমানাও করেছেন বিচারপতি বিবেক চৌধুরী।

RELATED Articles