বাংলায় বাম বিপর্যয়! শিষ্যের কাছে হার স্বীকার করলেন গুরু অশোক ভট্টাচার্য

বামেদের অন্যতম গড় ছিল শিলিগুড়ি। সেখানেই এবার লড়াই ছিল গুরু-শিষ্যের।
দলবদলের জোয়ারে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের শিষ্য বলে পরিচিত শংকর ঘোষ।

আর সেখানেই এবার ঘটল বাম বিপর্যয়। লড়াইয়ে নেমে গেলেন অশোক ভট্টাচার্য।শিষ্যের কাছে গুরু পিছিয়ে ২৫ হাজার ভোটে। দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূলের ওমপ্রকাশ মিশ্র।

যদিও গোটা রাজ্যজুড়ে বাম এবং সংযুক্ত মোর্চার ছবিটা এক। ৩৪ বছর বাংলা শাসন করা দলটা ভোটের রাজনীতিতে কার্যত এখন লুপ্তপ্রায়।

নিজের এমন ধরাশয়ী অবস্থা দেখে বাম প্রার্থী অশোক ভট্টাচার্য গণনা সম্পন্ন হওয়ার আগেই বলে ফেলেছেন, ‘গোটা রাজ্যে বামেদের বিপর্যয় হয়েছে’। তারপরই তিনি জানান, ‘এইনিয়ে দলীয় স্তরে পর্যালোচনা হবে’।

প্রসঙ্গত উল্লেখ্য গোটা বাংলায় এখন মাত্র একটি আসনে এগিয়ে সংযুক্ত মোর্চা। ব্যাপকভাবে ধরাশায়ী হয়েছে বিজেপিও। এখনও পর্যন্ত গণনা হিসেব বলছে বাংলায় তৃতীয়বারের মতো সরকার গড়তে চলেছেন  মমতা বন্দ্যোপাধ্যায়।

RELATED Articles