বাংলায় ফের সরকার গড়তে চলেছে তৃণমূলই, তা এতক্ষণে বেশ স্পষ্ট। তবে চূড়ান্ত ফলাফল এখনও কিছুক্ষণের অপেক্ষা। সরকার গড়ার জন্য যে কোনও দলের প্রয়োজন ১৪৭টি আসন। তৃনমূল সেই আসন অনেক আগেই পেরিয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ২০৮টি আসনে এগিয়ে যা ম্যাজিক সংখ্যার থেকে অনেকটাই বেশি। অন্যদিকে, বিজেপি এগিয়ে ৮২টি আসনে।
আরও পড়ুন- ভোট প্রবণতায় সরকার গড়ার অঙ্ক পার তৃণমূলের! তবে হ্যাট্রিক করবেন মমতা? বিজেপি একশোর নীচে
‘বাংলা নিজের মেয়েকেই চায়’, বাংলার মানুষ তা আবার প্রমাণ করে দিয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের কর্মী-সমর্থকরা তাদের জয়ের জন্য উল্লাস শুরু করে দিয়েছেন। যদিও এখনও শেষ ফলাফল আসা বাকী। তবে ইতিমধ্যেই, মমতাকে টুইটারে প্রথম অভিনন্দন বার্তা জানিয়ে দিলেন সমাজবাদী পার্টির সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
https://twitter.com/yadavakhilesh/status/1388749096538624003
টুইটে তিনি লেখেন, “পশ্চিমবঙ্গে বিজেপির ঘৃণার রাজনীতিকে হারিয়ে দেওয়া জাগ্রত জনতা, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সমর্পিত নেতা ও কর্মকর্তাদের অনেক অভিনন্দন। এটা বিজেপির একজন মহিলার উপর করা অপমানজনক কটাক্ষ ‘দিদি ও দিদি’-এর বিরুদ্ধে জনগণের মোক্ষম জবাব। #দিদি_জিও_দিদি”।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার