বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের নির্দেশ আসামের মুখ্যমন্ত্রীর

সুকফা এবং অহম সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করতে আসাম রাজ্য পুলিশকে শুক্রবার নির্দেশ দিলেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। ইতিমধ্যেই রাজ্য পুলিশকে কলকাতার উদ্দেশে রওনা হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালকে টুইটে ট্যাগ করে সম্প্রতি গর্গ চট্টোপাধ্যায় লেখেন, “কেন আসামের মুখ্যমন্ত্রী একজন চীনা অনুপ্রবেশকারী ও তার সৈনিকদের নিয়ে রাজ্যে উৎসব উদযাপন করেন? নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফাও কেন চীনা অনুপ্রবেশকারীদের সমর্থন করে? ভারতীয়রা কি জানেন যে ভারতীয়দের করের টাকা ব্যবহার করেই বিজেপি চীনা আক্রমণকারীদের মূর্তি তৈরি করছে আসামে?”

https://twitter.com/GargaC/status/1273281673241608193?s=20

এরপরেও আরো কয়েকটি টুইট করেন গর্গ। এই টুইটগুলি ঘিরে শুরু হয়ে যায় প্রবল বিতর্ক। ভাস্কর গগৈ নামে এক অসমীয়া ব্যক্তি গর্গের বিরুদ্ধে ডিব্রুগড় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি দাবি করেন, ‘অসম দিবস’ উদযাপনের জন্য অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গর্গ অভিযোগ তুলেছিলেন। যে দিন স্বর্গাদেউ সুকফার (ছাওলাং সুকফা) স্মৃতিরক্ষায় পালিত হয়। একইসঙ্গে গর্গ বিজেপি এবং অসমকে বদনাম করার পাশাপাশি আলফার সঙ্গে জড়ানোর চেষ্টা করেন বলে অভিযোগপত্রে জানানো হয়েছে। প্রসঙ্গত, ছাওলাং সুকফা হলেন প্রথম অহম রাজা এবং অহম সাম্রাজ্য ও অসমিয়া সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন।

বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের নির্দেশ আসামের মুখ্যমন্ত্রীর

এই অহম ও সুকফা সম্প্রদায়কে চীনা অনুপ্রবেশকারী বলে দাগিয়েছেন বাংলা পক্ষের গর্গ। এমনটাই অভিযোগ করেছেন ভাস্কর গগৈ। তিনি শুক্রবার দুপুর তিনটে নাগাদ একটি টুইট বার্তায় জানিয়েছেন যে তাঁর অভিযোগের ভিত্তিতে গর্গ চট্টোপাধ্যাযকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল।

যদিও বাংলা পক্ষের তরফে জানানো হয়েছে যে তাঁরা কোন ভুল কথা বলেননি। গ্রেফতারের ভয় দেখিয়ে তাঁদের কণ্ঠরোধ করা যাবে না।

https://twitter.com/GargaC/status/1273721387073433601?s=20

RELATED Articles

Leave a Comment