ভারতের সামরিক ব্যবস্থার ‘উচ্চ প্রশংসা’ করল চীন, কূটনৈতিকদের মতে এটা চীনের নতুন চাল!

১৯৬২ সালের পর থেকে ভারতের সঙ্গে চীনের মুখোমুখি সংঘর্ষ সেরকম ভাবে হয়নি। দীর্ঘ ৫৮ বছর পর আবার চীন ও ভারতীয় সেনা সংঘর্ষের মুখোমুখি দাঁড়িয়েছে। সেই সময়ে চীন ভারতের উপর নিজের দাদাগিরি কায়েম করার চেষ্টা করেছিল। এইবারও নিজেদের শক্তি কতটা বেশি তা দেখাবার চেষ্টা করছে চীন‌। অত বছর আগে ভারত যোগ্য জবাব দিতে পারেনি, কূটনৈতিক পথ অবলম্বন করেই সেই সময় থামাতে হয়েছিল এই বিবাদ। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। ভারত এখন সামরিক দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী। এখন আমাদের দেশ এতটাই শক্তিশালী যে চীনকেও কোথাও গিয়ে ভারতের কাছে মাথা নত করতে হচ্ছে।

চীনা সেনাদের সামরিক অস্ত্র পোশাক অন্যান্য সরঞ্জাম তৈরি করে নর্থ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড নামে একটি সংস্থা। তারা মর্ডান ওয়েবনারি নামে একটি পত্রিকা প্রকাশ করে থাকে। সেখানেই সম্প্রতি হঠাৎ করেই তারা ভারতের গুণগান গাইতে শুরু করেছে। যা স্বাভাবিকভাবেই তুলছে অনেক প্রশ্ন। ঠিক কি বলেছে তারা ভারতের সম্বন্ধে? আসুন জেনে নেওয়া যাক।

অনেক বছর আগেই ভারত বুঝতে পেরেছিল চীন ও পাকিস্তানকে ঠেকাতে গেলে পার্বত্য সীমান্তের দিকে বেশি করে নজর দিতে হবে। সেই জন্য ভারত একটি শক্তিশালী পার্বত্য সেনাবাহিনী গড়ে তোলে। চীন ভারতের এই পার্বত্য সেনা নিয়েই প্রশংসায় পঞ্চমুখ। এই ম্যাগাজিনে বলা হয়েছে, পার্বত্য ও মালভূমি এলাকায় যদি যুদ্ধ বাঁধে তবে ভারত কিন্তু চীনের থেকে এগিয়ে থাকবে কারণ এইসকল অঞ্চলে যুদ্ধের ক্ষেত্রে ভারত চীনের থেকে অনেক বেশি অভিজ্ঞ। চীনা প্রেসিডেন্টের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মূল কান্ডারী এই সংস্থা বলেছে, ভারতীয় পার্বত্য সেনার সকলেই পর্বতারোহণে পারদর্শী। শুধু তাই নয় বহু বেসরকারি দক্ষ পর্বতারোহীকে ভারতীয় সেনায় নিয়োগ করা হয়েছে এবং তাদের উপযুক্ত সেনা প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এমনকি ভারতের সামরিক বিশেষজ্ঞরাও জানেন না যে ভারতের পার্বত্য বাহিনীতে ঠিক কত সেনা রয়েছে কিন্তু চীনের এই ম্যাগাজিন গবেষণা করে বার করেছে যে দেশে মোট বারোটি পার্বত্য বাহিনী আছে। সেখানে সব মিলিয়ে দু’লক্ষ সেনা রয়েছে। ভারতের এই পার্বত্য বাহিনীই বিশ্বের সবচেয়ে বড় পর্বত বাহিনী।

সিয়াচেনে ভারতীয় সেনাবাহিনীর শক্তি নিয়েও প্রশংসা করেছে চীন। এই ম্যাগাজিনে জানানো হয়েছে, সিয়াচেনে মোট ১০০ টির উপর সেনাঘাঁটি তৈরি করেছে ভারতীয় সেনা। পাঁচ হাজার মিটার উচ্চতায় মোট সাত হাজার যোদ্ধা দেশের সুরক্ষায় নিয়োজিত রয়েছেন। সর্বোচ্চ সেনাঘাঁটির অবস্থান ৬৭৪৯ মিটার উপরে।

শুধু তাই নয় ভারতীয় সেনার সামরিক শক্তির বিস্তার কতটা সে সম্বন্ধেও নিখুঁত বিবরণ দিয়েছে এই ম্যাগাজিন। তারা জানিয়েছে বিশ্বের সবচেয়ে হালকা হাউইৎজার কামান ভারতের কাছে রয়েছে আর সেই কামান বয়ে নিয়ে যেতে যে হেলিকপ্টার লাগে তার নাম হলোচিনুক হেলিকপ্টার, সেই হেলিকপ্টার ভারতীয় সেনার কাছে রয়েছে। ভারতীয় সেনারা যে উচ্চশক্তির স্নাইপার রাইফেল ব্যবহার করে তাও জানিয়েছে ম্যাগাজিনটি।

তবে এই ম্যাগাজিন জানিয়েছে যে ভারতীয় সেনা ও বিমান বাহিনীর মধ্যে নাকি তেমন সদ্ভাব নেই। তাই ভারতীয় সেনা আলাদা করে অ্যাপাচে হেলিকপ্টারও কিনে ফেলেছে।

হঠাৎ করে চীন কেন ভারতের সামরিক ব্যাপারে গুণগান শুরু করেছে সে কথা আপাতদৃষ্টিতে বোঝা যাচ্ছে না। যেখানে কিছুদিন আগেই নিরস্ত্র ভারতীয় সেনাকে নৃশংসভাবে হত্যা করেছে চীনা সেনাবাহিনী সেখানে চীনের সামরিক অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার ম্যাগাজিনে হঠাৎ করে ভারতের প্রশংসা করা হচ্ছে, এই ব্যাপারে ভালো ঠেকছে না কারোরই। ওয়াকিবহাল মহল মনে করছে যে হতে পারে এটা চীনের কোনো নতুন কৌশল ভারতকে পরাস্ত করার জন্য। পাকিস্তানের বড়দা চীন যদি ভেবে থাকে যে ভারতের প্রশংসা করলে ভারত গলে যাবে এবং চীনকে চীনের অপরাধের জন্য ক্ষমা করে দেবে আর সেই সুযোগ নিয়ে চীন ভারতে ঢুকে পড়বে তাহলে এই ভাবনা যে পুরোপুরি ভুল তা স্পষ্ট জানিয়ে দিচ্ছে ওয়াকিবহাল মহল।

RELATED Articles

Leave a Comment