WB Election 2021: নামী ফুটবলারের যোগদানে রক্ষণ শক্ত করল বিজেপি! চাপে তৃণমূল

ভোটের মধ্যেই দলবদল! বিজেপির হয়ে রক্ষণ সামলাতে এলেন এটিকে মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য।

তৃণমূলে যখন গোলকিপারের ভূমিকায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিজেপি বেছে নিল একজন পেশাগত ফুটবলারকেই। এদিন হেস্টিংসের দলীয় কার্যালয়ে মিঠুন চক্রবর্তী ও বিজেপির কেন্দ্রীয় সহকারী পর্যবেক্ষক অমিত মালব্যের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন অরিন্দম। এতদিন মোহনবাগানের গোল সামলেছেন এবার তিনি এলেন বিজেপির হয়ে গোল সামলাতে। মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়ে তিনি ব্যাখ্যা করলেন, কেন এলেন তিনি রাজনীতিতে।

আরও পড়ুন- ‘চপ’ নিয়েই মমতাকে কড়া আক্রমণ একদা সতীর্থ বর্তমান বিজেপি নেতা শুভেন্দুর! পড়ুন কী বললেন অধিকারী পুত্র

বিজেপির পতাকা হাতে নিয়ে অরিন্দম ভট্টাচার্য বলেন, খেলার মাঠে মানুষের ভালোবাসা পেয়েছি। এবার মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি বিজেপিতে এসে সেই সুযোগ পাবো। সেই সঙ্গে তিনি আর‌ও জানান অমিত শাহ্’র টানেই তিনি রাজনীতিতে এসেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণ তিনি ফেলতে পারেননি। তাই রাজনীতিতে এসে ভোট প্রচার সামলাবেন তিনি। অরিন্দমও প্রচারে নেমে পড়ছেন এটিকে-মোহনবাগান শিবিরে যোগ দেওয়ার আগে। ২৬শে এপ্রিল শিবির শুরু। তার আগে বিজেপির হয়ে ভোট ময়দানে পারফর্ম করবেন অরিন্দম।

RELATED Articles