ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নায় সময় তিনি কীসের ছবি এঁকেছেন, তা নিয়ে জল্পনার শেষ নেই। এই নিয়ে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবী, অনেকেই নাকি জানিয়েছেন তিনি পোড়া চপের ছবি এঁকেছেন মমতা।
আজ, মঙ্গলবার হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহার সমর্থনে জনসভা করেন শুভেন্দু। সেখান থেকেই তিনি বলেন, “আমায় অনেকে হোয়্যাটসঅ্যাপে ছবি পাঠাচ্ছিল, ছবি আঁকছেন উনি (মমতা)। অনেকেই লিখছেন পোড়া চপের ছবি। তো আমি বললাম, ছবিটা কিনবে কে? সুদীপ্ত সেনও জেলে, গৌতম কুণ্ডুও জেলে। ছবি কেনার লোক এখন আর কেউ নেই”।
আরও পড়ুন- রাজ্যে বড় শক্তি বিজেপি, মোদীই বেশি জনপ্রিয়! ফের স্বীকার করলেন প্রশান্ত কিশোর, জানুন বিস্তারিত
উল্লেখ্য, উস্কানিমূলক মন্তব্য করার জন্য সোমবার মমতার ভোট প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। সেই ‘অসাংবিধানিক’ ও ‘অগণতান্ত্রিক’ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ, মঙ্গলবার বেলা ১২টা থেকে কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসেন তৃণমূল নেত্রী। প্রায় তিন ঘণ্টা ১৮ মিনিট ধরে চলে এ ধর্না।
আরও পড়ুন- মমতা হলেন দুর্গা আর মোদীকে বানানো হল মহিষাসুর! চরম অপমানে স্তব্ধ বিজেপি
এই ঘটনা প্রসঙ্গেই এদিন শুভেন্দু বলেন যে মমতা দাবী করেছিলেন যে গুজরাটের লোকদের তিনি বাংলা দখল করতে দেবেন না। অথচ, সেই গুজরাটে জন্মগ্রহণ করা গান্ধীজির মূর্তি পদতলেই তাঁকে ধর্নায় বসতে হল। শুভেন্দুর কথায়, “আর একজনকে দেখুন, মাননীয়া। তিনি বলেছিলেন না গুজরাতের লোকেরা বাংলা দখল করছেন। আর কলকাতায় বসে আছে গান্ধীজির পদতলে। গান্ধীজিও তো জন্মেছেন গুজরাটে। গুজরাটির পদতলে বসে ধর্না দিচ্ছেন”।





