বাংলা ভাষা নিয়ে তাদের লড়াই ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রীতিমত জনপ্রিয়। বাংলাপক্ষ নামে এই সংগঠনটি বাংলায় বাংলা ভাষা বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন ঐতিহাসিক পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে। এঁরা বিভিন্ন সামাজিক কাজেও যুক্ত রাখেন নিজেদের। করোনা আবহে ত্রাণ দেওয়া থেকে শুরু করে আমফান বিধ্বস্তদের সাহায্য করা, বাংলাপক্ষ সবেতেই এগিয়ে এসেছে।
https://www.facebook.com/banglapokkho/posts/579944496043789
কিন্তু এবার এই সামাজিক কাজকর্ম করতে গিয়ে জামাতপন্থী মানুষের কাছে নিগৃহীত হলেন বাংলাপক্ষের সদস্যরা। সম্প্রতি মহেশতলার নিশ্চিন্দপুরে ১১ নং রেলগেটের কাছে ত্রিপল বিলি করতে যান বাংলাপক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চ্যাটার্জি ও অন্য দুই সদস্য কৌশিক মাইতি ও কৌশিক ব্যানার্জি। সেখানেই তাদের উপর জামাত পন্থী মানুষরা প্রাণঘাতী আক্রমণ করে। তাঁদেরকে মারধর তো করা হয়ই। তাঁদের গাড়িও ভেঙে দেওয়া হয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। তারপরেও তাদের ঘিরে ধরে তান্ডব চালিয়েছে এই জামাতপন্থী দুষ্কৃতীরা, দাবি করেছেন বাংলাপক্ষের সদস্যরা।
https://www.facebook.com/banglapokkho/videos/621413878464590/
গর্গ চ্যাটার্জি জানিয়েছেন, ঘটনার সূত্রপাত ২০১৮ সালে ফেসবুকে করা একটি পোস্ট নিয়ে। সেইসময় ধর্মতলায় জামাতি সদস্যরা যে সমাবেশ করেছিল, সেখানে এই মানুষদের “জামাতি শূয়োর” আখ্যায়িত করেছিলেন গর্গ। এই নিয়ে সেইসময় প্রবল বিতর্কও হয়েছিল। এইদিন সেই পোস্ট দেখিয়ে জামাতপন্থীরা গর্গদের ত্রাণ দেওয়া হচ্ছিল যে বাড়ি থেকে সেখান থেকে বাইরে ডেকে নিয়ে গিয়ে ঘিরে ধরে । গর্গকে মাটিতে ফেলে মারা হয় এবং বাকি সদস্যরাও শারীরিক নিগৃহীত হন। তারপর পুলিশ এসে তাদের বাড়ির ভেতর নিয়ে গেলেও জামাত দুষ্কৃতীদের তান্ডব চলতে থাকে। বাংলাপক্ষকে এই মন্তব্য করার জন্য ক্ষমা চাইতে হবে বলে দাবি করতে থাকে সশস্ত্র এই মানুষগুলো।
https://www.facebook.com/permalink.php?story_fbid=10111980404859421&id=34190
সেখানে দাঁড়িয়ে বাংলাপক্ষ সাফ জানিয়ে দেয়, তারা ক্ষমা চাইবেন না। তারা মুসলিম বিরোধী কোনোভাবেই নন। কিন্তু উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে। ঠিক তেমনই উগ্র হিন্দুত্ববাদীদের বিরূদ্ধেও লড়াই করেন তারা । বজরং দলও তাদের শত্রু। তাই কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করে থাকলে তারা ক্ষমা চাইবেন কিন্তু জামাতিদের শূয়োর বলার জন্য মরে গেলেও ক্ষমা চাইবেন না। তারা বাংলার মাটিতে কোনোরকম সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেবেন না বা কোনোরকম সাম্প্রদায়িক শক্তিকে বাংলায় আসতে দেবেন না।
https://www.facebook.com/banglapokkho/videos/255541835779570/






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার