দিয়েছে তো মাত্র হাজার কোটি! কিন্তু মিথ্যেটাই বেশি বলছে বিজেপি । অভিযোগ বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। তিনি জানিয়েছেন জোড়া ফলা অর্থাৎ একদিকে করোনা অন্যদিকে আমফান পশ্চিমবঙ্গকে প্রায় শেষ করে দিয়েছে। আর সেই পরিস্থিতি সামলাতে খাওয়া-ঘুম পর্যন্ত ত্যাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অনুব্রতর মতে ভারতে করোনা ছড়ানোয় দায়ী মোদী সরকার। তাঁর অভিযোগ, সব কিছু নিয়ে মিথ্যা কথা বলছে বিজেপি। এখনও পর্যন্ত রেশনে চাল দিতে পারেনি বিজেপি। তিনি আরও জানিয়েছেন কীট, মাস্ক দেয়নি নরেন্দ্র মোদীর সরকার, শুধু ভাঁওতা ছাড়া।
তৃণমূল জেলা সভাপতির অভিযোগ পরিযায়ীদের ওপর ভয়ঙ্কর অত্যাচার করেছে মোদী সরকার। টিভিতেই তা দেখা গিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। পরিযায়ীরা যে কষ্ট, দুর্ভোগের মধ্যে পড়েছে, তার জন্যও দায়ী মোদী সরকার।
তাঁর দাবি ভারতে করোনায় সংক্রমণ বাড়ার জন্য দায়ী মোদী সরকার। তিনি বলেন, লকডাউন শুরু আগে যদি ৫ দিন ট্রেন টালানো হত ভারত জুড়ে, তাহলে দেশে করোনা নিয়ে এই পরিস্থিতি তৈরি হত না।
সেইসঙ্গে অনুব্রত জানিয়েছেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে পরিষেবা দিচ্ছে, তা দিতে পারছে না, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, তেলেঙ্গানার মতো কোনও রাজ্যই।





