ফের নিশানায় পদ্মপ্রার্থী! মহিষাদলে তৃণমূলের হাতে আক্রান্ত বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, বাঁশ-লাঠি নিয়ে হামলার অভিযোগ

কাল বঙ্গ বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা। কিন্তু হিংসা থামার নাম নেই। কখন‌ও দিলীপ ঘোষ, কখন‌‌ও রাজীব মিঠুন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের নিশানায় বারবার বিজেপি নেতারা।

এবার তৃণমূলের হাতে আক্রান্ত হলেন মহিষাদলে বিজেপির তারকা প্রার্থী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বাঁশ, লাঠি নিয়ে বিজেপি প্রার্থীকে আক্রমণের অভিযোগ উঠল। ভাঙচুর করা হল তারকা প্রার্থীর গাড়ি৷ ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে মহিষাদল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা।

আরও পড়ুন- ‘বিজেপি করবেন না, আমাদের বিরোধিতা করলে উচ্ছেদ করে ছাড়ব’, হুমকি তৃণমূল নেতা গৌতম দেবের

যদিও অন্যান্য ঘটনার ন্যায় এই ঘটনার ক্ষেত্রেও অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃনমূলের স্থানীয় নেতৃত্বরা ৷

প্রসঙ্গত উল্লেখ্য কোচবিহারের শীতলকুচিতে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর তৃণমূলের হামলার প্রতিবাদে এদিন সন্ধ্যায় মহিষাদল থানা ও ভবানীপুর থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন মহিষাদলে বিজেপির তারকা-প্রার্থী বিশ্বনাথ৷ সেখান থেকে স্ট্রং রুম পরিদর্শনের সময় তিনি খবর পান, তাঁদের এক বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। খবর পাওয়া মাত্রই তিনি যখন ওই কর্মীর বাড়ির উদ্দেশ্যে রওনা হন তখনই বিশ্বনাথের গাড়ির ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ৷

আরও পড়ুন- রোজভ্যালি থেকে নিয়মিত টাকা যেত তৃণমূলে! চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “আহত বিজেপি কর্মীকে দেখতে যাওয়ার সময় তৃণমূলের গুন্ডারা আমার গাড়িতে হামলার চালায়। বেশ কিছু লোক বাঁশ, লাঠি হাতে গাড়ি ঘিরে ব্যাপক ভাঙচুর চালায়৷ কারণ জানতে চাইলে বলে, এখানে বিজেপি করা যাবে না৷” পরে বিষয়টি লিখিতভাবে থানায় জানান বিশ্বনাথ৷ পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে৷

RELATED Articles