লকডাউন পরবর্তী তিলোত্তমার চাপ সামলাতে ট্যাক্সি, অটোয় আসনের সম সংখ্যায় যাত্রী তোলার অনুমতির পথে সরকার!

লকডাউন উঠতেই হুড়মুড়িয়ে রাস্তায় নেমে পড়েছে জনতা। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে পরিবহন ব্যবস্থা। তাই রাস্তায় যাত্রী ভোগান্তি কমাতে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধি কিছুটা শিথিল করল রাজ্য সরকার। মঙ্গলবার পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাসের মতো অটো-ট্যাক্সি ও অ্যাপ ক্যাবেও তোলা যাবে আসনের সমসংখ্যক যাত্রী।

সোমবার থেকে খুলতে শুরু করেছে সরকারি-বেসরকারি অফিস-কাছারি। আর ২ মাস পর রাস্তায় পা রেখেই ভোগান্তির চরম হয়েছে অফিসযাত্রীদের। সরকারি বাস হাতে গোনা। বেসরকারি বাস চলছে ‘পরীক্ষামূলক’ ভাবে। এর মধ্যে অটোয় আবার ২ জনের বেশি যাত্রী তোলা বারণ। ফলে ভাড়া শুনেই হাঁটা শুরু করে দিচ্ছেন অনেকে। ওদিকে লাভের মুখটুকুও দেখতে পাচ্ছেন না অটোচালকরাও।

এই পরিস্থিতিতে অটো ও ট্যাক্সিতে আসনের সমসংখ্যক যাত্রী তোলার অনুমতি দিলেন পরিবহণমন্ত্রী। অর্থাৎ অটো ও ট্যাক্সিতে ৩ জন করে যাত্রী তোলা যাবে। এর আগে সরকারের তরফে জানানো হয়েছিল, অটো ও ট্যাক্সিতে ২ জনের বেশি তোলা যাবে না। চালকের পাশের আসনে বসতে পারবেন না কেউ।

আরও অন্যান্য খবর