বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপচার্যের পদে রাজ্যের সুপারিশ করা নামে ‘না’ রাজ্যপালের! আবারও জড়ালেন সংঘাতে।

আবার‌ও রাজ্য-রাজ্যপাল সংঘাত। এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপচার্যের পদে নিয়োগকে ঘিরে ফের সরাসরি রাজ্যের সঙ্গে সংঘাতে গেলেন রাজ্যপাল। রাজ্যের সুপারিশ করা নামে সিলমোহর না দিয়ে অন্য একজনকে নিয়োগ করে দিলেন তিনি। আর এখন এই সিদ্ধান্তই মানতে নারাজ রাজ্য। উচ্চশিক্ষা দফতর তাঁদের মনোনীত প্রার্থীকে ওই পদের নিয়োগ করেছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, সহ উপাচার্য পদে নিয়োগের কোনও অধিকারই নেই রাজ্যপালের। শুধুমাত্র নিজের অস্তিত্ব, ক্ষমতা প্রমাণ করতেই জলঘোলা করছেন তিনি।

এদিন পার্থ আরও বলেন, “আমি অবাক হচ্ছি রাজ্যপালের ভূমিকা দেখে। আইন বিধি অনুযায়ী আমরা কাজ করছি। আমি রাহুল সিনহা ও রাজ্যপালকে আশ্বস্ত করতে চাই বিধানসভার ওপরে কেউ নেই।” রাজ্যপালের ওপর ক্ষোভ উগড়ে শিক্ষামন্ত্রীর আরও বক্তব্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসির পদ ফাঁকা ছিল, আমরা সব মেনেই তার কাছে ফাইল দিয়েছিলাম। কিন্তু কোনওদিন শুনিনি রাজ্যপাল নিয়োগ পত্র দেয়। আশীষ বাবু দায়িত্ব নিয়েছেন। সেই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, এই বিষয়ে নাকি “রাজ্যপাল সবাইকে ফোনে হুমকি দিচ্ছেন।”

আরও অন্যান্য খবর