যত কাণ্ড আর জি করে! ডোমের বিবরণেই তৈরি হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট, ফরেন্সিক মেডিসিনের চিকিৎসকের ভূমিকায় ডোম? ভাইরাল ভিডিও

আর জি কর নিয়ে বিগত তিনমাসের বেশি সময় ধরে নানান চর্চা-আলোচনা হয়েছে। আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। সেই মামলা এখনও বিচারাধীন। তরুণী চিকিৎসকের ময়নাতদন্ত নিয়েও প্রশ্ন উঠেছিল। আর এবার এই ময়নাতদন্তে ডোমের কার্যকলাপ নিয়ে সামনে এল এক বড় তথ্য।

গত বৃহস্পতিবারই আর জি করের মর্গে মত্ত অবস্থায় সরকারি সম্পত্তি ভাঙচুর করার অভিযোগ ওঠে সেখানকার দুই ডোমের বিরুদ্ধে। এদের নাম শম্ভু মল্লিক ও সন্তোষ মল্লিক। ওই দুই ডোমকে গ্রেফতার করেছে পুলিশ। আর এরই মধ্যে এবার ভাইরাল হল আর জি করের এক ভিডিও যেখানে মৃতের ময়নাতদন্তের হেড ডোম সন্তোষ মল্লিকের উপস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন।

দুটি ভিডিও ভাইরাল হয়েছে মর্গের। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ডোম সন্তোষ মল্লিক মৃতদেহ দেখে নানান বিবরণ দিচ্ছেন আর সেই তথ্য নথিভুক্ত করছেন বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তী। দেহের ওজন থেকে শুরু করে মাথায় কীরকম আঘাত রয়েছে, এই সবকিছুর তথ্য বিভাগীয় প্রধানকে দেন ডোম। আর সেই বিবরণী রিপোর্টে লিখছেন বিভাগীয় প্রধান।

আবার অন্য একটি ভিডিওতে দেখা যায়, মর্গের মেঝেতে শোয়ানো রয়েছে মৃতদেহ। আর সেই মৃতদেহ ফরেনসিক মেডিসিনের চিকিৎসকের মতো করে পরীক্ষানিরীক্ষা করছেন ডোম। তাহলে কী ডোমের ভরসাতেই আর জি করে ময়নাতদন্তের রিপোর্ট তৈরি হয়? এই দুই ভিডিও থেকে তেমন প্রশ্নই উঠেছে। আর জেরে বেশ অস্বস্তিতে আর জি কর কর্তৃপক্ষ।

একজন ডোম কীভাবে ময়নাতদন্তের জন্য আসা মৃতদেহ পরীক্ষা করছেন। শরীরের বাইরের-ভিতরের আঘাত কিভাবী যাচাই করছেন এক ডোম, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এভাবেই কী তাহলে আর জি করে ময়নাতদন্তের রিপোর্ট তৈরি হয়, তা নিয়েও প্রশ্ন উঠছে।

আরও পড়ুনঃ কয়লা-গরু এখন অতীত! বিল দেওয়ার টাকা নেই, সরকারি বিদ্যুৎ চুরি করলেন তৃণমূল বিধায়কের শাশুড়ি, তৃণমূল মানেই কী দুর্নীতি?

আর জি করের মৃত তরুণী চিকিৎসকের ময়নাতদন্ত নিয়ে এমনিই উঠেছিল প্রশ্ন। সেই বিষয়টি নিয়ে মামলা চলছে। সিবিআই তদন্ত করছে সেই ঘটনার। আর এরই মধ্যে সামনে এল আর জি করের গত বছরের এই দুই ভিডিও। এর ভিডিওর জেরে আর জি করের ফরেনসিক মেডিসিন বিভাগ বেশ প্রশ্নের মুখে পড়েছে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে আর জি কর কর্তৃপক্ষ। সেই তদন্তে কী কী উঠে আসে, এখন সেটাই দেখার!

RELATED Articles