গতকাল, শনিবার ছিল রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রকাশ। একুশের বিধানসভা ও চব্বিশের লোকসভা নির্বাচনের মতো উপনির্বাচনেও বিজেপির ভরাডুবি হয়েছে। বিজেপির এহেন ফলাফল নিয়ে বিস্ফোরক বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। এমনকি তিনি এও বলেন, “মমতা চিরকাল পশ্চিমবঙ্গ শাসন করবেন”।
উপনির্বাচনে বিজেপির বেহাল দশার পর এক দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্ট করে তথাগত রায়। লেখেন, “পশ্চিমবঙ্গে বিজেপির হল একটি বিপর্যস্ত দল। তারা রাজ্যের দ্বিতীয় দল হিসেবেই রয়ে গিয়েছে। তবে সেটা দলের সংগঠনের কারণে নয়। বরং হিন্দু জনগণের একটি অংশের অন্ধ সমর্থনের কারণে। এটা অকল্পনীয় যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিজেপি একজন পার্টটাইম সভাপতির দ্বারা পরিচালিত হয়। তিনি আবার কেন্দ্রে প্রতিমন্ত্রী হিসেবেও নিজের দায়িত্ব সামলান”।
এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, “অভিষেকের বিরুদ্ধে স্পষ্টভাবে প্রমাণিত মামলার মুখে নিষ্ক্রিয়তার জন্যে জনগণ মনে করছে যে মমতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে বোঝাপড়া রয়েছে। এটা না পাল্টালে রাজ্যে বিজেপির কোনও আশা নেই”।
তথাগতর কথায়, “মমতা এমন একটি আখ্যান তৈরি করেছেন যে বিজেপি হল একটি হিন্দিভাষী বাঙালি বিরোধী দল। পাল্টা আখ্যান তৈরি না হলে মমতা চিরকাল পশ্চিমবঙ্গ শাসন করবেন। এই বিষয়গুলো সবই কেন্দ্রীয় নেতৃত্বের আওতায় পড়ে। তাই তাঁদের এই বিষয়ে বিবেচনা করার জন্যে অনুগ্রহ করব। আগামী বিধানসভা নির্বাচনের আর মাত্র ১৭ মাস বাকি”।
West Bengal BJP is a tottering house that continues to be the 2nd party in the state, not because of its organization but by blind support of a section of the Hindu public.
It is unimaginable that in a state like West Bengal the BJP is run by a part-time president who doubles as…
— Tathagata Roy (@tathagata2) November 23, 2024
আরও পড়ুনঃ যত কাণ্ড আর জি করে! ডোমের বিবরণেই তৈরি হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট, ফরেন্সিক মেডিসিনের চিকিৎসকের ভূমিকায় ডোম? ভাইরাল ভিডিও
প্রসঙ্গত, মাদারিহাট, সিতাই, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি ও হাড়োয়া এই ৬ কেন্দ্রে ছিল উপনির্বাচন। এর মধ্যে ৬টি কেন্দ্রেই ফুটেছে ঘাসফুল। বিজেপির দখলে থাকা উত্তরবঙ্গের মাদারিহাট কেন্দ্রটিও রক্ষা করতে পারে নি গেরুয়া শিবির। এই প্রথম সেই কেন্দ্র দখল করল তৃণমূল। হাড়োয়াতে বিজেপির আবার তৃতীয় স্থানে। এমন আবহে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবার বলেছেন, উপনির্বাচনের ফলাফল এমনই হয়, তবে ২০২৬ সালে বাংলায় বিজেপিই ক্ষমতায় আসবে। এসবের মধ্যেই এবার বিস্ফোরক পোস্ট করলেন তথাগত রায়।





