টলিউডে মাফিয়ারাজ চলছে, কিছুদিন আগে এমনই মন্তব্য করেছিলেন অভিনেতা তথা বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। এর প্রতবাদে গতকাল, রবিবার, টলিপাড়ার নানান কলাকুশলীদের নিয়ে মিছিলের ডাক দেয় ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া।
কিন্তু বাধ সাধল তখন, যখন মিছিলে অনুপস্থিত কলাকুশলীদের উদ্দেশ্য করে রীতিমতো হুমকির একটি বিবৃতি জারি করেন উক্ত সংস্থার সভাপতি স্বরূপ বিশ্বাস ও সম্পাদক অপর্ণা ঘটক। এই বিবৃতির বিপক্ষে সরব হন বাবুল সুপ্রিয় থেকে শুরু করে রূপাঞ্জনা মিত্র।
আরও পড়ুন- ভোটের মধ্যেই ফের চর্চার কেন্দ্রবিন্দুতে সৌরভ, সাক্ষাৎ করলেন বিজেপি প্রার্থীর সঙ্গে, শুরু জল্পনা
ভোটের আগের থেকে টলিউড যেন দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে। শুধুমাত্র কোনও একটি রাজনৈতিক দলকে সমর্থন করা বা সেই দলে যোগ দেওয়াই নয়। সেই দলের হয়ে নির্বাচনের প্রার্থীও হয়েছেন অনেক তারকাই। এরই মধ্যে কিছুদিন আগে অভিনেতা তথা বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ বলেন যে এখন টলিউডে মাফিয়ারাজ চলছে। এই মন্তব্যের প্রতিবাদে একটি মৌন মিছিলের ডাক দেয় ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া।
এ মিছিলের পর ও সংস্থার সভাপতি স্বরূপ বিশ্বাস ও অপর্ণা ঘটক একটি বিবৃতি জারি করে বলেন, “ফেডারেশনকে কালিমালিপ্ত করার প্রতিবাদে আজ ৪ এপ্রিল ২০২১-এ ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া যে ধিক্কার মিছিলের আয়োজন করেছিল তাকে সুসংগঠিতভাবে পরিচালনা করার জন্য এবং তাতে স্বতঃস্ফূর্তভাবে যোগদানের জন্য আমি আপনাদের সবাই কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ যেভাবে সমস্ত কলাকুশলী নিজেদের অপমানের বিরোধিতা করতে ফেডারেশন এর পাশে দাঁড়িয়েছেন তা প্রশংসনীয়”।
এরপরই আসে বিতর্কিং সেই অংশ। এখানে বলা হয়েছে, “এই ধন্যবাদ এবং কৃতজ্ঞতাজ্ঞাপনের মধ্যেও অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সমস্ত স্বনামধন্য কলাকুশলীরা যেমন ডিরেক্টর,আর্ট ডিরেক্টর, ক্যামেরা পার্সন, মেকআপ আর্টিস্ট প্রমুখরা আজকের এই ঐতিহাসিক মিছিলে যোগদান করলেন না, ফেডারেশনের অপমানের বিরোধিতা করলেন না, আগামীদিনে ফেডারেশন তাদের নিয়ে গভীর ভাবে চিন্তা ভাবনা করবে”।

এই বিবৃতির প্রতিবাদ করে ফেসবুকে পোস্ট করেন বাবুল সুপ্রিয়। লেখেন, “অরূপ বিশ্বাসের ‘সুযোগ্য’ ভাই স্বরূপ বিশ্বাসের ‘চরম নৈরাজ্যের ক্যাপ্টিনশিপ-এ’ চলা (আসলে চলতে বাধ্য করা) ‘ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস্ অ্যান্ড ওয়ার্কার্স্ অফ ইস্টার্ন ইন্ডিয়া’ তরফে জারি করা হয়েছে এটি। শেষের চারটি লাইন পড়ুন কি ভাবে স্পষ্ট ভাষায় ‘ধমকি’ দেওয়া হয়েছে। গতকালের মিছিলে যাঁরা এসেছিলেন, তাঁরাও এই দুই ‘ভাই’এর অত্যাচারে তিতিবিরক্ত ও চূড়ান্ত অসন্তুষ্ট – এঁরাই এই দুই ভাইকে শুধু টালিগঞ্জ পাড়া ছাড়া করবেন তাই নয়, বিধানসভার নির্বাচনেও ‘চুপ চাপ পদ্মে ছাপ’ দিয়ে টিএমসি-কে বিপুল ভোটে পরাস্ত করবেন”।
নীচের বিজ্ঞপ্তিটি পড়ুন • অরূপ বিশ্বাসের ‘সুযোগ্য’ ভাই স্বরূপ বিশ্বাসের ‘চরম নৈরাজ্যের ক্যাপ্টিনশিপ-এ’ চলা (আসলে চলতে…
Posted by Babul Supriyo on Monday, 5 April 2021
অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপাঞ্জনা মিত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিজের হোয়াটসঅ্যাপের একটি স্ক্রিনশট।
Shesher line gulo pore dekhun.
Amar industry’r bondhuder bolchi.🙏
N.b: galagali comment section e deben na. Bhalo bhasha bebohar korun.Posted by Rupanjana Mitra on Monday, 5 April 2021
বিজেপি নেত্রী রূপা ভট্টাচার্য লিখেছেন, “শেষের দু’লাইনে এই হুমকির পরও কারোর সন্দেহ আছে মাফিয়ারাজ চলছে কী না?”
শেষ দু লাইনে এই হুমকির পরেও কারোর সন্দেহ আছে ফিল্ম এন্ড টেলিভিশন ইন্ডাস্ট্রিতে মাফিয়া রাজ চলছে ? 👇
ফেডারেশনকে…Posted by Rupa Bhattacharjee on Monday, 5 April 2021
আরও পড়ুন- গরুর গাড়ির পর এবার সাইকেল! নিজের কেন্দ্রে সাইকেলে চেপেই ভোটের প্রচার সারলেন লকেট চট্টোপাধ্যায়
বিবৃতির পক্ষে ফেডারেশনের সম্পাদক অপর্ণা ঘটক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ফেডারেশন তো বলবেই এত লোক এল, এক-জন দু’জন এল না। আমরা কাউকে পাঠাইনি। আমরা তো কখনও তোলাবাজি করি না, মাফিয়াগিরি করি না। আমরা সদস্যদের গ্রুপে পাঠিয়েছি। আমাদের সদস্যদের কী বলব, সেটা বাবুল সুপ্রিয়দের কাছ থেকে অনুমতি নিয়ে করব না। তাই নিয়ে কারও মাথাব্যথা হওয়া উচিত নয়। মাফিয়ারাজ শুনেও যাঁদের গায়ে না লাগে না, তাঁরা কারা, সেটা তো জানতে চাই”।





