বড় খবরঃ প্রকাশ্যে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

দলের প্রার্থী করেছেন অন্যায়, তার জন্য ক্ষমা চাইতে হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে! এমনটাই ঘটল আজ মমতার হুগলির জনসভাতে।

আরও পড়ুনঃ ভোটের মধ্যেই ফের চর্চার কেন্দ্রবিন্দুতে সৌরভ, সাক্ষাৎ করলেন বিজেপি প্রার্থীর সঙ্গে, শুরু জল্পনা

হুগলির প্রথম দফার ভোট আগামীকাল। সেই উপলক্ষ্যে হুগলিতে আজ বেশ কয়েকটি জনসভা করেছেন মমতা। এরমধ্যেই একটি জনসভা থেকে তিনি বলে বসেন, “আমাদের প্রার্থীরা আর কোনো অন্যায় করবে না। আমি কথা দিচ্ছি। যদি কেউ ভুল বুঝে থাকেন তাহলে ক্ষমা চাইছি। দু একটা লোক আছে, পালিয়ে যায়। গদ্দাররা পালিয়ে যাচ্ছে।” সপ্তগ্রামের তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্তের ‌”ভোট না দিলে, জল দেব না” মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মমতা যে একথা বলেছেন তা বুঝতে কারোর বাকি নেই। এছাড়াও যারা দল ছেড়েছেন তাদের উদ্দেশ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেগেছেন।

আরও পড়ুনঃ ফের এয়ার স্ট্রাইক! খতম প্রধান কমান্ডারসহ ৮২ তালিবান জঙ্গি

যদিও তিনি চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যেও তির্যক মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে জিতে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন হুগলির লোকসভা প্রার্থী।সেইসঙ্গে জনসভা থেকেই ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন যে দেড় কোটি লোকের চাকরি দেব। নতুন নতুন ইংরেজি মাধ্যম স্কুল হবে, বিশ্ববিদ্যালয় তৈরি হবে।

RELATED Articles