উন্নয়ন যজ্ঞের মূল কান্ডারী বাবুল সুপ্রিয়, এবার দেন্দুয়ায় সৌর আলো বসালেন সাংসদ

তিনি যেমন কথাও বলেন সেরকম কাজেও পারদর্শী। আসানসোলের সাংসদ হওয়ার পর জেলার উন্নয়ন যজ্ঞে সবসময়ই জারি রেখেছিলেন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। রানীগঞ্জ শহরের পর এবার সালানপুর এর উন্নয়ন কাজে মন দিলেন বাবুল সুপ্রিয়।

সালানপুর ব্লকের দেন্দুয়া জিপির হাদলা গ্রামে সম্প্রতি কুড়িটি সৌর বিদ্যুৎ চালিত আলোকস্তম্ভ স্থাপন করলেন বাবুল। যার ফলে এলাকায় যে আলোর সমস্যা ছিল তা অনেকটাই মিটলো বলে দাবি এলাকাবাসীদের। নিজের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি তহবিল থেকে এই কাজের জন্য অর্থ ব্যয় করেছেন সাংসদ। এই কাজে তাকে সাহায্য করেছে ইসিএল। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় তীর্থ সেন নামে এক ব্যক্তিকে তিনি ধন্যবাদ জানিয়েছেন গোটা কাজের তদারকির জন্য।

আলোক স্তম্ভগুলির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাবুল স্বয়ং। যেখানে এলাকাবাসীদের তৃপ্ত মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে। ওই এলাকায় দীর্ঘদিন ধরে আলোর সমস্যা ছিল। এখন সৌর বিদ্যুৎ চালিত এই আলোকস্তম্ভ গুলি থাকার ফলে গ্রামের অন্ধকার প্রায় পুরোটাই কেটে যাবে বলে মত সাংসদের।

আরও অন্যান্য খবর