সারার জন্মদিনে খেলা হল না বড় ইনিংস! নেটিজেনদের ট্রোলের শিকার গিল

শারজাহের মাঠে সোমবার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আর এই ম্যাচের শুরুতেই দেখা গেল এবিডি ম্যাজিক। ডিভিলিয়ার্সের মাত্র ৩৩ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংসের সৌজন্যে প্রথমে ব্যাট করে ১৯৫ রান তোলে আরসিবি। কেকেআর রান তাড়া করতে নামায় সকলেই তাকিয়ে ছিলেন দলের প্রতিভাবান ওপেনার শুভমন গিলের দিকে।

এত বড় রান তাড়া করতে নেমে গিল এই ম্যাচে ২৫ বলে ৩৪ রান করে আউট হয়ে যান। ভালো ফর্মে থাকা গিলকে তাও ট্রোলড হতে হয়, তার কারণ হল সোমবার ছিল সচীন তেন্ডুলকরের কন্যা সারার জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছিল যে বান্ধবী সারা তেন্ডুলকরের জন্মদিনে গিলের কাছ থেকে বড় ইনিংস দেখা যাবে। আর গিলের বড় রানের ইনিংসই হবে সারার জন্মদিনের উপহার।

আর গিল এদিন হাফ সেঞ্চুরি করতে না পারায় রীতিমত ট্রোলড হন নেটিজেনদের কাছে। কেউ কেউ আবার রোহিত শর্মা ও রীতিকার সঙ্গেও তুলনা করতে থাকেন। আক্রণ রোহিত শর্মা তাঁর স্ত্রী রীতিকার জন্মদিনে বড় রানের ইনিংস খেলেছিলেন। আর এদিন ৮২ রানে ম্যাচও হেরে যায় নাইটরা। বলা বাহুল্য, বেশ কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় জোড় চর্চা চলছে সচীন তেন্ডুলকরের মেয়ে সারার সঙ্গে গিলের প্রেম।

RELATED Articles