Bad News for Partha Chatterjee: নিয়োগ দুর্নীতিতে গত দু’বছর ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একাধিকবার তাঁর জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। শারীরিক অসুস্থতার তত্ত্ব খাড়া করেও কোনও লাভ হয়নি। মেলেনি জেল থেকে রেহাই। আর এরই মধ্যে ফের আরও এক দুঃসংবাদ এল পার্থর জীবনে (Bad News for Partha Chatterjee)। চলে গেল তাঁর এক অতি প্রিয় জিনিস।
গত সোমবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে ফুটপাত হকারমুক্ত করতে হবে। এই নিয়ে দলের নেতা, মন্ত্রী, আমলা-সহ পুলিশকে কড়া ধমক দেন তিনি। এরপরই রাজপথে নেমে পড়ে পুলিশ। বুলডোজার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় রাস্তার ধারে গজানো নানান ঝুপড়ি, হোটেল। এই নিয়ে প্রবল উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন হকাররা।
যদিও এভাবে বুলডোজার দিয়ে ভাঙচুর করার ঘটনায় পুলিশকে ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী। এসবের মাঝেই এল পার্থ চট্টোপাধ্যায়ের জন্য খারাপ খবর। ভেঙে পড়ল ফুটপাতে তৈরি করা পার্থর সাধের পার্টি অফিস (Bad News for Partha Chatterjee)।
বেহালা ম্যান্টন এলাকায় ফুটপাতের উপরেই ছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের একটি পার্টি অফিস। সেই পার্টি অফিসে আগে প্রায়ই যাতায়াত করতেন পার্থ। এলাকার জনসংযোগের কাজও হত এইখান থেকেই (Bad News for Partha Chatterjee)। সেখানেই গতকাল, বৃহস্পতিবার সকালে বেশ ভিড় দেখা যায়। কী হচ্ছে হঠাৎ সেখানে, সকলেরই কৌতূহল হয়।
ওই পার্টি অফিসের সামনে তৃণমূল কর্মী-সমর্থকরাই ভিড় করেছিলেন বলে জানা গিয়েছে। তাদের কথায়, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সেই কারণেই ওই পার্টি অফিস সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কাজও শুরু করে দেন তারা। আর ভাঙা পড়ে ফুটপাতের উপর গজানো সেই পার্টি অফিস (Bad News for Partha Chatterjee)।
এই বিষয়ে এলাকার এক তৃণমূল কর্মী বলেন, “যতই পার্থ চট্টোপাধ্যায়ের পার্টি অফিস বলা হোক এটা আসলে তৃণমূলের পার্টি অফিস ছিল। এখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাথ দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন। রাজপথ আটকে ছিল আমরা সেটাই আজ মুক্ত করে দিলাম। দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেই এটা করা হয়েছে (Bad News for Partha Chatterjee)। আমরা মনে করি উন্নয়নের জোয়ার বাংলায় যে বইছে তাতে আমরাও আমাদের অবদান রাখব। তাই এই কাজ। একইসঙ্গে প্রশাসনের কাছে অনুরোধ একইভাবে অন্য পার্টিগুলির যে অফিস রয়েছে রাস্তার উপরে সেদিকে দেখা হোক”।






