সঙ্ঘ নেতাদের আপত্তিতে বিজেপির হয়ে টিকিট পেলেননা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর এতেই বেশ রাগ হয়েছে বিজেপি নেত্রী বৈশাখীর বিশেষ বন্ধু তৃণমূল ত্যাগী বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের।
আরও পড়ুন –ব্রিগেডের ১১ দিনের মাথায় ফের রাজ্যে মোদী, জোর কদমে চলছে নির্বাচনের প্রস্তুতি
সামনেই ২১এর বিধানসভা নির্বাচন। রাজ্যের মসনদে কে বসবে সেই নিয়ে চলছে লড়াই। “বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী!” উক্তি সফল করতে নেমে পড়েছে শাসক-বিরোধী সব দল। ইতিমধ্যে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। প্রথম দু’দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিজেপিও। আর এরই মাঝে জানা যাচ্ছে আসন্ন নির্বাচনে শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় কে প্রার্থী করবে না বঙ্গ বিজেপি। মূলত সঙ্ঘ নেতাদের আপত্তিই এর পিছনে প্রধান কারণ। আর এই সিদ্ধান্তে খানিকটা ক্ষুব্ধ প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।
আপাত প্রাপ্ত তথ্য অনুযায়ী খবর, বৈশাখীকে প্রার্থী করতে আপত্তির কথা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। এই নিয়ে আজ মঙ্গলবার হেস্টিংসের কার্যালয়ে ঘনিষ্ট মহলে ক্ষোভ প্রকাশও করেছেন শোভন বাবু। যদিও বৈশাখী দেবীর দাবি করে জানিয়েছেন, দলের আপত্তি নয় তিনি নিজেই লড়তে চাননি নির্বাচনে।
আরও পড়ুন –WB Election 2021: ‘মিঠুন চক্রবর্তী মূলত একজন নকশাল’, অভিনেতার বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে সৌগত রায়
বেশ কিছুদিন রাজনীতি থেকে বিরত থাকার পর ২০১৯ সালের ১৪ আগস্ট দিল্লীতে গিয়ে গেরুয়া শিবিরে যোগদান করেন শোভন – বৈশাখী। কিন্তু তারপরেও দলের তরফে তাঁদের গুরুত্ব দেওয়া না হলে তেমন সক্রিয় তাঁদের দেখা যায়নি। কিন্তু বিধানসভা ভোটের কথা মাথায় রেখে বৈশাখীকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়েই সক্রিয় হয়ে ওঠেন শোভন-বৈশাখী দুজনেই। দলের হয়ে মিছিল-সমাবেশ এমনকী পরিবর্তন রথযাত্রায়ও সামিল হন দুজনে। কিন্তু এরপরও বৈশাখের কপালে টিকিট জুটল না।
প্রধানত বিজেপি এবারে হাইপ্রোফাইল নেতা-নেত্রীদের টিকিট দেওয়ার চেয়ে ভূমিপুত্রদের টিকিট দেওয়ার ক্ষেত্রে বেশি জোর দিচ্ছে।





