টিম ইন্ডিয়ার পেস বোলার জসপ্রীত বুমরাহ শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। জানা গিয়েছে, বুমরাহ স্পোর্টস অ্যাঙ্কর এবং মডেল সঞ্জনা গণেশনের সাথে সাত পাকে বাধা পড়তে চলেছে। বুমরাহের ১৪ বা ১৫ মার্চ গোয়ায় সঞ্জনাকে বিয়ে করার কথা রয়েছে। বুমরাহ ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা চতুর্থ টেস্ট ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন এবং তার পর থেকেই টিম ইন্ডিয়ার এই পেস বোলারের বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়।
বুমরাহ সঞ্জনা গণেশনকে বিয়ে করতে চলেছেন। বুমরাহের হবু স্ত্রী সঞ্জনা সম্পর্কে বলতে গেলে তিনি স্টার স্পোর্টসের অ্যাঙ্কর হিসাবে কাজ করেন এবং সেই সাথে তিনি একজন মডেলও। সঞ্জনা কিছুদিন আগে বুমরাহের একটি সাক্ষাৎকারও নিয়েছিলেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, বুমরাহ গোয়ায় বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন এবং এমনও মনে করা হচ্ছে যে বায়ো-বাবলে থাকার কারণে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা তার বিয়েতে অংশ নিতে পারবেন না।
আরও পড়ুন: দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণের সাথেই কি বিয়ে করবেন বুমরাহ? চলছে জোর জল্পনা
জসপ্রীত বুমরাহ গত কয়েক বছরে ভারতের অন্যতম নির্ভরযোগ্য বোলার হয়ে উঠেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের ক্ষেত্রে অবদান রাখার আগে অস্ট্রেলিয়া সফরের সময় বুমরাহ দুর্দান্ত বোলিং পারফরম্যান্স করেছিলেন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে ১২ মার্চ থেকে পাঁচ ম্যাচের টি- ২০ সিরিজ খেলার কথা রয়েছে। তবে এই সিরিজের জন্য বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। এবারের টি- ২০ বিশ্বকাপে ভারতীয় দলের মূল অস্ত্র হতে চলেছেন বুমরাহ।





