অভিষেকের সভা শেষ হতেই হুলস্থূল কাণ্ড! লুঠ ব্যালট বক্স, চলল ভাঙচুর, ধাক্কাধাক্কিতে জখম একাধিক, চরম বিশৃঙ্খলা সভাস্থলে

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শেষ হতেই চরম বিশৃঙ্খলার ছবি ধরা পড়ল সাহেবগঞ্জ ও সিতাইয়ে। লুঠ করা বল ব্যালট বক্সের পেপার, ভাঙচুর করা হল ব্যালট বক্স। এর জেরে সভায় আগত তৃণমূল কর্মী-সমর্থকরা প্রার্থী বাছাইয়ের জন্য গোপনে ভোট দিতে পারলেন না। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা জানতে জেলা সভাধিপতির কাছে রিপোর্ট তলব করেছেন অভিষেক। দলের কেউ যদি এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকেন, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আজ, মঙ্গলবার কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এই কর্মসূচির মূল উদ্দেশ্য, জনসাধারণের মতামতের উপর ভিত্তি করে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই। আজ সাহেবগঞ্জ ও সিতাইয়ে দু’টি সভা করেন অভিষেক। কথা ছিল, সভা শেষে গোপন ব্যালটে নিজেদের পছন্দের প্রার্থীর নাম জানাতে পারবেন সকলে। কিন্তু তার আগে ঘটে গেল বিশৃঙ্খলা।

সাহেবগঞ্জে ব্যালট বাক্স লুঠ করা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, একদল দুষ্কৃতী সভা শেষে হুড়োহুড়ি শুরু করে দেয়। ব্যালট পেপার লুঠ ছিঁড়ে দেওয়া হয়। ব্যালট বাক্স ভেঙে ফেলা হয়। ধাক্কাধাক্কিতে জখম হন কয়েকজন।

এই একই ঘটনা ঘটে সিতাইতেও। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছেন, তা এখনও জানা যায়নি। তবে ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছেন, এই ঘটনার সঙ্গে যদি দলের কেউ জড়িয়ে থাকে, তাহলে সে বা তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 

শীতলকুচির সভা থেকে অভিষেক বলেন, “পঞ্চায়েতের  পাহারাদারের নাম অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। নিজে থেকে কাল ভোট করাব। সিতাইয়ের গোঁসাইবাড়ির মাঠে আবার ভোটগ্রহণ হবে”। এর পাশাপাশি তাঁর  হুঁশিয়ারি, “কেউ যদি মনে করে জোর করে গণ্ডগোল করব, গা জোয়ারি-দাদাগিরি করব, তা চলবে না”।

https://twitter.com/KunalGhoshAgain/status/1650806334114398209?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1650806334114398209%7Ctwgr%5E4b1862cbdb21ff31d147bcef3e6c417f75a2b8c5%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fbengal%2Fballot-looted-just-after-finishing-abhishek-banerjees-public-meeting-at-dinhata%2F

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইট করে জানান যে অনেক লোকজন একসঙ্গে মঞ্চের উপর জড়ো হয়ে গিয়েছিলেন বলে বিশৃঙ্খলা ঘটেছে। তিনি জানান, আগামীকাল, বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে একই জায়গায় ভোট হবে।

RELATED Articles