Dolo 650 প্রস্তুতকারী কোম্পানি মাইক্রো ল্যাবের নাম মাঝে মাঝেই নানারকম খবর উঠে আসে। তবে এবার এল সবচেয়ে বড় খবর। Central Board of Direct Taxes (CBDT)-এর তরফে ৬ জুলাই ৯ টি রাজ্যে Micro Labs Ltd -এর ৩৬টি অফিসে যে তদন্ত চালানো হচ্ছিল, তাতে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।
সূত্রের খবর, Dolo 650 নির্মাতা Micro Labs Ltd নিজেদের ওষুধ প্রচারের জন্য চিকিৎসক ও মেডিক্যাল পেশার সঙ্গে জড়িত ব্যক্তিদের ১০০০ কোটি টাকা উপহার হিসেবে দেওয়া হয়েছে। এছাড়া আয়কর বিভাগের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, এই হানা দেওয়ার কার্যচলাকালীন ১.২০কোটি অনৈতিক নগদ ও ১.৪০ কোটি টাকার সোনার ও হীরের গয়না আটক করা হয়েছে।
জানা গেছে, মাইক্রো ল্যাবগুলিতে ১০০০ কোটি টাকা উপহার সংক্রান্ত নিয়ম নিয়ে ই-মেইল পাঠানো হয়েছে CBDT-এর তরফে। তবে এখনও সেই ই মেলের জবাব কোনও কোম্পানি দেয়নি। CBDT জানিয়েছে, ‘তল্লাশি অভিযানের সময় নথি এবং ডিজিটাল ডেটার আকারে যে প্রমাণ পাওয়া গেছে এবং তা বাজেয়াপ্ত করা হয়েছে।’ CBDT তরফে বলা হয়, ‘প্রমাণগুলি ইঙ্গিত দিচ্ছে অন্যায্য ভাবে কোম্পানি নিজেদের প্রোডাক্টের বিজ্ঞাপন করেছে। এই ধরনের অন্যায্য বিজ্ঞাপনের আর্থিক পরিমাণ প্রায় ১০০০ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে।’
প্রসঙ্গত, মনে রাখতে হবে গত কয়েক বছরে Dolo 650 -র বিক্রি ব্যাপক ভাবে বেড়ে গিয়েছে। ডলো বিক্রি আগের যাবতীয় রেকর্ড সম্প্রতি ছাপিয়ে গিয়েছে। কোভিড ১৯ সময়কালে কোম্পানির ৩৫০ কোটি ট্যাবলেট বিক্রি হয়েছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!