বিধানসভা ভোটের আগে তৃণমূলের ভাঙন চলেই যাচ্ছে। এবার বাঁকুড়ার দাপুটে ছাত্র নেতা সুজিত শ্যাম বিজেপিতে যোগদান করলেন।আজ বুধবার হেস্টিংসের বিজেপির নির্বাচনী দপ্তরে মুকুল রায়ের হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করেছেন।
কারণ হিসেবে জানিয়েছেন যে তিনি ২০০৪ সাল থেকে তৃণমূলের সঙ্গে রয়েছেন। কিন্তু আগের তৃণমূলের সঙ্গে এখনকার তৃণমূলের আকাশ-পাতাল তফাৎ। এত বছরের সম্পর্ক ভাঙা সহজ নয় কিন্তু কিছু সময় সামনের দিকে তাকাতেই হয়। তাই তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করলেন। এরকমটাই তিনি লিখেছেন নিজের ফেসবুক পোস্টে।

স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় এখন ঘাসফুল শিবিরের মাথায় হাত। গত বিধানসভা ভোট এগিয়ে আসছে ততই দলের হাল বেহাল হচ্ছে। এমতাবস্থায় তারা কী পদক্ষেপ নেয় তা দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছেন সকলে।





