WB Election 2021: ষষ্ঠ দফা নির্বাচনের প্রাক্কালে রাজ চক্রবর্তীকে ঘিরে “গো ব্যাক” স্লোগান বিজেপির

আজ রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন চলছে। ভাগ্য নির্ধারণ হবে তৃণমূল বিজেপি উভয় দলেরই বেশকিছু হেভিওয়েট প্রার্থী’র! সকাল থেকেই অশান্তির খবরও আসছে রাজ্যজুড়ে।

এদিন ব্যারাকপুরে তৃণমূলের তারকা প্রার্থী  পরিচালক রাজ চক্রবর্তী সকাল থেকেই নিজের কেন্দ্রে ঘুরে ঘুরে ভোটগ্রহণের কাজ তদারকি করছিলেন। তখন‌ই ব্যারাকপুরের লালকুঠি এলাকায় যেতেই বিপত্তি বাঁধে। সেখানকার গেরুয়া কর্মী সমর্থকরা তাঁকে ঘিরে গো-ব্যাক স্লোগান দিতে শুরু করে।

আরও পড়ুন-  সকাল সকাল ভোট যুদ্ধে সামিল মুকুল রায়, কাঁচরাপাড়ায় ভোট দিলেন বিজেপি প্রার্থী 

তবে এসব দেখে শুনে চাপে পড়েননি সদ্য রাজনীতির ময়দানে আসা পরিচালক। বরং সাংবাদিকদের বললেন, “একশো শতাংশ আশাবাদী। আমি আমার মতো করে চেষ্টা করেছি। পার্টির কর্মীরা অনেক খেটেছেন। মানুষের ভালোবাসা রয়েছে। আমার বিশ্বাস, দিনের শেষে আমরাই হাসব। আজকের সিনেমা হিট করে গিয়েছে। ৩০ থেকে ৩৫ হাজার ভোটে লিড নিয়ে জিতব।”

আরও পড়ুন-WB Election 2021: সকাল সকাল ভোট যুদ্ধে সামিল মুকুল রায়, কাঁচরাপাড়ায় ভোট দিলেন বিজেপি প্রার্থী

ব্যারাকপরে বিজেপির প্রার্থী ডাঃ চন্দ্রমণি শুক্লা। গত বছরের শেষের দিকে যাঁর ছেলে খুন হয়েছেন। অর্জুন সিং ডানহাত হিসেবে পরিচিত সেই ‘মণীশ শুক্লা হত্যাকাণ্ডে’র আবেগও ব্যারাকপুরের আসন জিততে পারেন পদ্ম প্রার্থী। তবে ভোটের ফলাফল নিয়ে এখনই কিছু ভাবতে নারাজ রাজ!

RELATED Articles