বাংলায় বিজেপি বিপর্যয়ের কোপ পড়তে পারে দিলীপের ঘাড়ে, রাজ্য সভাপতি পদ হারাতে পারেন তিনি

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত দল তৃণমূল কংগ্রেসের কাছে ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে বিজেপি শিবির। বিশাল সভা-সমিতি কোন কিছুই কাজে আসেনি। শাহ্-মোদীর ম্যাজিকও চলেনি বাংলায়। তবে ভোটের আগে যেরকম তর্জন গর্জন শোনা গিয়েছিল বিজেপির গলায় ‌ ভোটের ফলাফলে তার ছিটেফোঁটাও দেখা যায়নি।

আর এই ব্যাপক বিপর্যয়ের ময়নাতদন্তে বসেছে বিজেপি শিবির। বিজেপি সূত্রে খবর এই হারের জেরে নিজের পদ খোয়াতে পারেন বিজেপির প্রদেশ অধ্যক্ষ দিলীপ ঘোষ। দিল্লিতে বিজেপির সাংগঠনিক বৈঠকে এই নিয়ে আলোচনা হতে পারে বলে খবর।

সেইসঙ্গে বাংলার বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে কে উঠে আসবেন সেটা‌ও নির্ধারণ করা হবে। বিরোধী নেতার দৌড়ে এখন‌ও পর্যন্ত এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী।

আরও অন্যান্য খবর