মিষ্টিপ্রিয় বাঙালির কিন্তু সবথেকে পছন্দ ‘মিঠাই’, তা ফের প্রমাণ হয়ে গেল। ফের একবার চলতি সপ্তাহের টিআরপির নিরিখে সেরার স্থান দখল করেছে ‘মিঠাই’। উচ্ছেবাবু ও মিঠাইয়ের বিবাহবিচ্ছেদের পর্ব টানছে দর্শক। তাদের কী বিচ্ছেদ হবে শেষমেশ?
১০-এর মধ্যে তার দখলে ৯.৪ পয়েন্ট। দ্বিতীয় আর তৃতীয় স্থান নিয়ে জোরদার লড়াই। ৮.৬ পেয়ে দ্বিতীয় স্থানে ‘অপরাজিতা অপু’ আর ‘কৃষ্ণকলি’। ৭.৪ পেয়ে তৃতীয় ‘খড়কুটো’, ‘রাসমণি’, যমুনা ‘ঢাকি’। গানের সিডি বের করার জন্য ভজনবাবুর ১ লক্ষ ৬০ হাজার টাকা ধার নেওয়ার টানটান উত্তেজনা ফের পঞ্চম থেকে তৃতীয় স্থানে এগিয়ে দিয়েছে ‘খড়কুটো’কে। ৭.২ পেয়ে চতুর্থ স্থানে ‘শ্রীময়ী’। ৬০০ পর্ব পেরিয়ে ‘রোহিত সেন’ টোটা রায়চৌধুরী জানিয়েছিলেন তাঁর, ২টো বিয়ের সম্বন্ধ এসছে। পঞ্চমে ‘মহাপীঠ তাপারীঠ’। তার সংগ্রহ ৬.৮।
আরও পড়ুন- গোলাপি অন্তর্বাসে উন্মুক্ত বক্ষ বিভাজিকা, মুমতাজের হট ট্যাটু নজর কাড়ছে নেটিজেনদের
এই সপ্তাহে ‘সপ্তাহ সেরা চ্যানেল’ বিভাগের নম্বরের মধ্যেও বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলেছে জি বাংলা ও স্টার জলসার মধ্যে। একটু উনিশ-বিশ আর কি। ৬০৫ পয়েন্ট নিয়ে জি বাংলা হয়েছে সেরা চ্যানেল, অন্যদিকে সামান্য একটু কম ৬০২ নম্বর পেয়েছে স্টার জলসা। কোন ধারাবাহিক কোন জায়গায় রয়েছে, দেখে নিন-
মিঠাই- ৯.৪ প্রথম
অপরাজিতা অপু- ৮.৬ দ্বিতীয়
কৃষ্ণকলি- ৮.৬ দ্বিতীয়
খড়কুটো- ৭.৪ তৃতীয়
রানী রাসমনি- ৭.৪ তৃতীয়
যমুনা ঢাকি- ৭.৪ তৃতীয়
শ্রীময়ী- ৭.২ চতুর্থ
মহাপীঠ তারাপীঠ- ৬.৮ পঞ্চম
গঙ্গারাম- ৬.৭ ষষ্ঠ
দেশের মাটি- ৬.৭ ষষ্ঠ
খেলাঘর- ৫.৯ সপ্তম
জীবনসাথী- ৫.৩ অষ্টম
বরণ- ৫.০ নবম
গ্রামের রানি বীণাপাণি- ৫.০ নবম
ডিডিজে- ৪.৭ দশম
সারেগামাপা- ৪.৭ দশম





