রাজনীতির জট, আবার‌ও কী ভোটগণনা হবে বাংলায়?

এই তো শেষ হলো এর মধ্যেই ফের নির্বাচন হতে পারে বাংলায় বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
বিজেপিকে বিরাট ব্যবধানে হারিয়ে বাংলায় তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিধায়ক হিসেবে নিজে জয়যুক্ত হতে পারেননি তিনি। ‌নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় কে হারিয়ে দেন তৃণমূলত্যাগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
কিন্তু সেই ফল ঘোষণা নিয়েও ঝামেলার শেষ ছিল না।

ভোট গণনা শেষে ঘোষণা করে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী নন্দীগ্রাম কেন্দ্রে হেরে গেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু তার ঘন্টা তিনেকের মধ্যেই নির্বাচন কমিশন জানায় নন্দীগ্রাম কেন্দ্রে পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনার পর থেকেই শুরু হয় নতুন তরজা। নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে জিতিয়েছে শুভেন্দুকে অভিযুক্ত তৃণমূল। খারিজ হয়ে যায় পুনর্গণনার আর্জি। আর এরপরই কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেয় রাজ্যে শাসক দল।

এবার বিজেপির প্রদেশ অধ্যক্ষ দিলীপ ঘোষ দাবি করেছেন রাজ্যের অধিকাংশ আসনেই ২০০০-এর‌ও কম ভোটে হেরেছে বিজেপি। তাই সেই সমস্ত কেন্দ্রে ফের পুনর্গণনার আর্জি নিয়ে কোর্টে যেতে পারে বিজেপিও।

তৃণমূলের পাল্টা জবাব দিতেই এই ঘোষণা নাকি নিজেদের পরাজয়ের ক্ষত কিছুটা কমাতে আদালতের পথে গেরুয়া শিবির? প্রশ্ন তুলছে রাজ্যের বিশেষজ্ঞ মহল! তবে কি ফের নির্বাচন হতে পারে বাংলায়? উত্তর দেবে আদালত।

RELATED Articles