টানা বৃষ্টিতে বাড়ছে জলস্তর, একের পর এক এলাকায় সত*র্কতা জারি! কলকাতার দিকেও কি বাড়ছে উদ্বেগ? পরিস্থিতির দিকে ক’ড়া নজর নবান্নের, বড় বি’পদের মুখে রাজ্যবাসী?

টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। বিশেষ করে ডুয়ার্স এলাকায় নদীগুলির জলস্তর দ্রুত বাড়তে থাকায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। নবান্ন সূত্রে খবর, পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। প্রয়োজনে এসডিআরএফ মোতায়েনের প্রস্তুতিও রাখা হয়েছে। পাশাপাশি সেচ দফতর থেকে বিভিন্ন নদীর জলস্তর নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

শনিবার রাত থেকে ধূপগুড়ি, বানারহাট, নাগরাকাটা-সহ ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি চলছে। এর জেরে ডায়না, জলঢাকা, তিস্তা, তোর্সা, মূর্তি-সহ একাধিক নদীর জল দ্রুত বাড়ছে। নদীর ধারের বাসিন্দাদের সতর্ক করতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পাহাড় ও ডুয়ার্সে মাঝারি থেকে ভারী বৃষ্টি আরও কিছু সময় চলতে পারে। সমতলে তুলনামূলক কম বৃষ্টি হলেও পাহাড়ে লাগাতার বর্ষণের কারণে পাহাড়ি নদীগুলিতে জল বাড়ছে দ্রুত। তাই নিচু এলাকা এবং নদী সংলগ্ন অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে দার্জিলিংয়ের ঘয়াবাড়ি এলাকায় ধস নামায় গুরুত্বপূর্ণ একটি সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। অন্যদিকে উত্তর ও দক্ষিণ সিকিমের একাধিক এলাকায় ধস, রাস্তা বন্ধ হয়ে যাওয়া এবং একটি বেইলি ব্রিজ ভেসে যাওয়ার ঘটনায় যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। প্রশাসন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুনঃ জোর করে তোলা হয় গাড়িতে! পারিশ্রমিক চাইতেই মা’রধরের অভিযোগ, অপহ’রণের চেষ্টার দাবি ‘মির্জ়াপুর’ খ্যাত জনপ্রিয় অভিনেতার!

ঘয়াবাড়ি রোডে মেরামতির কাজ চলায় আপাতত বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। জিরো গোলাই, বঙ্কুলুং, মাঞ্জু ফাটক অথবা নল, দাখালি বস্তি ও দুধিয়া হয়ে যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে সতর্কতার সঙ্গে যাতায়াত করার আবেদন জানিয়েছে প্রশাসন।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর