বাংলায় বিভাজনের রাজনীতি মেটাতে, তৃণমূল-বিজেপিকে হারাতে ঐক্যবদ্ধ হতে হবে সমস্ত বিরোধী দলকে: বিমান উবাচ

মালদার মঞ্চ থেকেই বাংলার সমস্ত বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন লেফ্ট ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আসছে ২১ গোটা দেশের নজর থাকবে বাংলায়। বিধানসভা নির্বাচনে গদি ওল্টাবে না অপরিবর্তিত থাকবে তা সময়ই বলবে। কিন্তু আসছে একুশের নির্বাচনে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে জোট বেঁধে লড়াই করার স্পষ্ট বার্তাও দিয়ে দিলেন বিমান বসু (Biman Bose)। নন্দীগ্রামে শাসকদলের দুই গোষ্ঠীর সভা থেকে শুরু করে বেঙ্গল মডেল প্রসঙ্গ, মালদার সভায় উত্থাপন করলেন সব প্রসঙ্গই।

বাংলায় বিহার মডেলে ভোট করার বিষয়ে তিনি বলেন, ‘RJD, NCP, LJP সহ ১৬ দলের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। আমরা এদের বামপন্থী ও বামপন্থী সহযোগী দলসমূহ বলে থাকি। নিয়মিত বৈঠকের মাধ্যমেই আমরা বেঙ্গল মডেল গড়ে তুলেছি। বিহারের রাজনীতির সঙ্গে বাংলার রাজনীতির কিছু মিল থাকা মানে এটা নয়, যে অন্যের মডেল ধার করতে হবে। তবে আমরা আশাবাদী আগের দুটি ভোটের তুলনায় এবার বামপন্থীদের ভোট কয়েক গুণ বৃদ্ধি পাবে বাংলায়’।

প্রসঙ্গত উল্লেখ যোগ্য এদিন নির্বাচন পূর্ববর্তী দলীয় কর্মীদের মনোবল বাড়াতে মালদায় যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং CPI(M) পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। সেখানে গিয়ে সাংবাদিকদের উত্তরে বিমান বসু বলেন, ‘এই বাংলার মাটিতে সাম্প্রদায়িক শক্তি ও বিভাজন সৃষ্টিকারীদের নিঃশেষ করতে এবং গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে আমরা এগোব’।

বঙ্গ রাজনীতির পোড়খাওয়া এই নেতা আরও জানান, ‘তৃণমূল ও বিজেপি-কে নিঃশেষ করতে আমরা বিরোধী সমস্ত শক্তি একজোট হব। যার কারণে কংগ্রেসের উপর আমরা নির্ভর করছি কিনা, তাঁর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল- তৃণমূল ও বিজেপি বিরোধী সকল দলকে একজোট করে তোলা। আসন্ন নির্বাচনে বিরধীদের একসূত্রে বেঁধে নিতে এমাসের শেষের দিকেই আলোচনায় বসব আমরা’।

RELATED Articles