রাজ্য পুলিশের বড় সাফল্য! জোড়া অভিযানে একদিনে উদ্ধার ১৫০ কেজি গাঁ’জা ও লক্ষাধিক টাকার মা’দ’ক

অভিযান চালিয়ে বড় সাফল্য পেল রাজ্য পুলিশের এসটিএফ শাখা। একই দিনে জোড়া অভিযান চালিয়ে উদ্ধার হল ১৫০ কেজি গাঁ’জা ও ৩০ হাজার নিষিদ্ধ মা’দ’ক ট্যাবলেট। মুর্শিদাবাদ জেলার নবগ্রামে তল্লাশি চালিয়ে মিলল লক্ষাধিক টাকার মা’দ’ক।

সূত্রের খবর, এসটিএফের কাছে আগেই খবর ছিল যে মা’দ’ক পাচার হবে। এরপরই তল্লাশি অভিযানের পরিকল্পনা করা হয়। গোপন সূত্রে খবর পেয়েই গতকাল, বৃহস্পতিবার বিকেলে বেঙ্গল এসটিএফ-এর একটি দল নিষিদ্ধ মা’দ’ক পাচারকারীকে হাতেনাতে ধরার জন্য মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পোমিয়া বাসস্ট্যান্ড এলাকায় অপেক্ষা করতে থাকে। বিকেল চারটের দিকে সেই জালে ধরা পড়ে এক ব্যক্তি। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম সুকুমার মিশ্র। মুর্শিদাবাদ জেলারই সুতি ব্লকের বাসিন্দা সে।

এরপরই ওই ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগে শুরু হয় তল্লাশি। ওই ব্যাগ থেকে উদ্ধার হয় তিন প্যাকেটে থাকা মোট ৩০ হাজার নিষিদ্ধ মা’দ’ক ট্যাবলেট। এর বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। ওই ট্যাবলেটের ওজন প্রায় তিন কিলোগ্রাম।

এই নিষিদ্ধ মা’দ’ক উদ্ধার হওয়ার পরই গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। নবগ্রাম থানায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। কোথা থেকে এত বিপুল পরিমাণ মা’দ’ক এল, কে বা কারা এই চক্রের সঙ্গে জড়িত, তা ওই ব্যক্তিকে জেরা করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এদিনই আবার এয়ারপোর্ট থানার গৌরীপুরে বেঙ্গল এসটিএফের একটি দল অভিযান চালায়। এর জেরে দেড়শো কিলো গাঁ’জা-সহ ধরা পড়লো একটি দশচাকা লরি। দু’জনকে আটক করা হয়েছে এই ঘটনায়।

জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে সন্ধ্যা ছ’টা নাগাদ বেঙ্গল এসটিএফ-এর একটি দল যশোর রোডের উপর গৌরীপুরে একটি সন্দেহজনক দশচাকা লরিকে আটক করে। গাড়ির কেবিন খুলে শুরু হয় তল্লাশি। আর তল্লাশিতেই মেলে প্রায় দেড়শো প্যাকেট গাঁ’জা। লরির চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়।  

RELATED Articles