করোনা আক্রান্ত তৃণমূলের এই বিধায়ক, ভর্তি করা হলো হাসপাতালে

গোটা রাজ্যে করোনা সংক্রমণের হার ধীরে ধীরে বাড়ছে। গত মার্চ মাস থেকে ইতিমধ্যেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৮৯ হাজারে পৌঁছেছে। বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ২৪৬৫২। রাজনৈতিক আঙিনাতেও ঢুকে পড়েছে করোনা। শাসক-বিরোধী শিবির মিলিয়ে একের পর এক নেতা নেত্রী করোনার কবলে পড়ছেন। এবার চাপড়ার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান করোনা আক্রান্ত হলেন।

সূত্র মারফত জানা গিয়েছে যে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি সম্প্রতি সস্ত্রীক চাপড়ায় ছিলেন। পেটে ব্যথা নিয়ে বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। জানা গিয়েছে তাঁর প্রবল জ্বরও ছিল। প্রথমেই তাঁর সিটিস্ক্যান দেখে চিকিৎসকরা আন্দাজ করেন যে এই তৃণমূল বিধায়কের করোনা হয়েছে। এরপর যখন চিকিৎসকরা স্থির করেন যে তাঁর অপারেশন করতে হবে তার আগে যখন তার করোনা টেস্ট করা হয়। সেখানেই দেখা যায় যে তিনি করোনা পজিটিভ। তাঁর স্ত্রীরও করোনা পরীক্ষা করা হয়েছে।

দলের মধ্যেই একের পর এক শীর্ষ নেতা-নেত্রীদের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে রীতিমতো চিন্তিত তৃণমূল সুপ্রিমো। দলের অনেক গুরুত্বপূর্ণ সদস্যকে করোনার জন্য হারিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর নিজের জীবনের ঝুঁকির কথা ভেবে খুব শীঘ্রই নবান্ন থেকে উৎপন্ন করতে চলেছে তাঁর কার্যালয়।

RELATED Articles

Leave a Comment