বাংলার রাজনীতিতে এবার সবচেয়ে বড় ইস্যু এনআরসি। মতুয়া হোক বা পাহাড় এনআরসির হাত ধরেই বাংলার মসনদে বসতে চাইছে বিজেপি। এনআরসি এখনও লাগু হয়নি। এবার পাহাড়ে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়ে গেলেন ‘এনআরসি এলেও একজন গোর্খাকেও পাহাড় থেকে তাড়ানো হবেনা।’
আরও পড়ুন- তৃণমূলের কোনও খারাপ উদ্দেশ্য রয়েছে, তাই কমিশনের নিষেধাজ্ঞায় এত সমস্যা, শাসকদলকে কটাক্ষ বিজেপির
এদিন অর্থাৎ সোমবার কালিম্পংয়ে প্রচারে গিয়ে এনআরসি প্রসঙ্গে একেবারে জোরালো আশ্বাস দিলেন বিজেপির চাণক্য। তিনি বলেন, ‘গোটা দেশ গোর্খাদের বীরত্বকে সেলাম করে। প্রচার করা হয়, এনআরসি এলে গোর্খাদের তাড়ানো হবে। কিন্ত আমি আপনাদের বলছি এনআরসি আসেনি। এনআরসি এলেও একজন গোর্খাকেও এখান থেকে তাড়ানো হবে না।’ আর খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এই জাতীয় বক্তব্য শুনে খুশিতে উত্তাল পাহাড়।
#WATCH: HM and BJP leader Amit Shah says in Kalimpong, WB. “Misinformation being spread that if NRC will be brought, Gorkhas will be ousted. NRC hasn’t been brought yet. But even if it’s brought, not even one Gorkha will be ousted. TMC lies. Not even one Gorkha will be affected.” pic.twitter.com/awrGvSX46Y
— ANI (@ANI) April 12, 2021
আরও পড়ুন- ভালোই ব্যবসা চলছে, সবকটার পাখনা কাটব, শাসকদলকে বেলাগাম আক্রমণ মিঠুনের
তৃণমূল সরকারকে আক্রমণ করে অমিত শাহ্ বলেন, ‘তৃণমূল বারবার প্রচার করছে এনআরসি আসবে, এনআরসি আসবে, এনআরসি আসবে। কিন্তু এনআরসি আসেনি এখনও। এনআরসি এলেও গোর্খাদের কোনও ক্ষতি হবে না। যতদিন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে, নরেন্দ্র মোদী যতদিন প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন গোর্খাদের উপর কোনও আঘাত আসবে না। গোর্খা উপজাতিদের এসটি মর্যাদা আমরা দেব। আপনাদের শিক্ষা, চাকরির ব্যবস্থা আমরা করব। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে ৩৫০ টাকা আমরা করব।’ পাহাড়ের পর্যটনের উন্নতিতে সোমবার ১,০০০ কোটি টাকার প্রকল্পের কথা জানান অমিত শাহ্।





