WB Election 2021: তৃণমূলের কোনও খারাপ উদ্দেশ্য রয়েছে, তাই কমিশনের নিষেধাজ্ঞায় এত সমস্যা, শাসকদলকে কটাক্ষ বিজেপির

কোচবিহারের শীতলকুচিতে রাজনৈতিক নেতাদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে নির্দেশ জারি করা হয়েছে যে আগামী ৭২ ঘণ্টা কোনও রাজনৈতিক নেতা এই এলাকায় প্রবেশ করতে পারবে না। আজ, রবিবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে কমিশনের ঈই পদক্ষেপের জন্য ভূয়সী প্রশংসা করে বিজেপির প্রতিনিধি দল। এই দলে নেতৃত্ব দেন বিজেপির সংখ্যালঘু নেতা মুখতার আব্বাস নকভি।

এদিন কমিশনের সঙ্গে সাক্ষাৎ সেরে নকভি বলেন, “অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতেই নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী যে যাবতীয় পদক্ষেপ করছে এব্যাপারে কোনও সন্দেহ নেই। নির্বাচন কমিশন তো শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি, কমিশন সমস্ত পার্টির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাহলে আপনার এত সমস্যা হচ্ছে কেন”?

আরও পড়ুন- বিজেপির কার্যালয় ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল, পাল্টা হামলার অভিযোগ ঘাসফুলেরও, উত্তপ্ত গঙ্গারামপুর

এরপরই তিনি দাবী করেন যে তৃণমূলের কোনও খারাপ উদ্দেশ্য রয়েছে। তাঁর কথায়, “এর মানে কিছু গড়বড় আছে। আপনার কোনও খারাপ মতলব রয়েছে। তাই কমিশনের পদক্ষেপে আপনার এত যন্ত্রণা হচ্ছে”।

আর পড়ুন- মোদী-শাহ্’র দাসত্ব করছে কমিশন, নির্বাচন কমিশনকে নজিরবিহীন আক্রমণ অভিষেকের

বলে রাখি, গতকাল, শনিবার, রাজ্যে চতুর্থ দফা ভোটের দিন উত্তপ্ত হয় কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রের জোরপাটকিতে কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা চালায় উন্মত্ত জনতা। পাল্টা গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। এর জেরে মৃত্যু হয় ৪ যুবকের। এই নিয়ে শুরু হয় রাজনৈতিক মতবিরোধ। এই কারণেই এই এলাকায় ৭২ ঘণ্টা কোনও রাজনৈতিক ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করেছে কমিশন।

RELATED Articles