WB Election 2021: ভালোই ব্যবসা চলছে, সবকটার পাখনা কাটব, শাসকদলকে বেলাগাম আক্রমণ মিঠুনের

আজ, রবিনবার পূর্ব বর্ধমানের রায়নায় জনসভা করেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এই সভা থেকেই তৃণমূলকে বেলাগাম আক্রমণ শানান তিনি। বলেন, “এরা রাজনীতি করতে নয়, বিজনেস করতে এসেছে। আর রাজনীতি বিজনেস নয়, রাজনীতি হল সেবা”।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছেন যে রাজ্যে তৃতীয়বার তৃণমূল ক্ষমতায় এলে মানুষের দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে। এখানেই প্রশ্ন মিঠুনের। এদিন জনসভায় তিনি বলেন, “১ তারিখে যদি সকলে রেশন তোলেন, তাহলে ৬ কোটি লোককে রেশন দিতে গেলে ৬ কোটি লোকের প্রয়োজন। সে লোক কোথায়? তার মানে যতদিন আপনার বাড়িতে রেশন পৌঁছবে না, ততদিন উনুন জ্বলবে না”।

আরও পড়ুন- দেশজুড়ে শুরু ‘টিকা উৎসব’, কী কী বিষয় খেয়াল রাখতে হবে, বাতলে দিলেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, “এটা আর একটা বিজনেস প্ল্যান। এরা রাজনীতি করতে আসেনি, বিজনেস করতে এসেছে। আর রাজনীতি বিজনেস নয়, রাজনীতি হল সেবা। মাসে ১ কোটি টাকা কামাই হবে, তাই এটা চালু করা হয়েছে”।

সাধারণ মানুষকে তিনি পরামর্শ দেন, “এটা আপনার অধিকার। ভিক্ষা নেবেন না। নিজে দাঁড়িয়ে থেকে রেশন তুলবেন। আর বলবেন, এক গ্রামও যদি কম হয়, তাহলে এই নম্বরে ফোন করব, আর এমএলএ ফাটাকেষ্ট এখানে হাজির হবে”।

আরও পড়ুন- তৃণমূলের কোনও খারাপ উদ্দেশ্য রয়েছে, তাই কমিশনের নিষেধাজ্ঞায় এত সমস্যা, শাসকদলকে কটাক্ষ বিজেপির

এরপরই হুঁশিয়ারি শানিয়ে তাঁর দাবী, “হ্যাঁ, এটা তো আমি দেখাবই। সবকটার পাখনা কাটব, সব ভালো বিজনেস জুড়ে বসেছ না”। এদিনের জনসভা থেকে তিনি বিজেপির তরফে একাধিক প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়ে বলেন যে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সব হাসপাতালকে শীতাতপ নিয়ন্ত্রিত করা হবে, বিদ্যুতের দাম কমানো হবে, চালু হবে বিধবা ভাতাও।

RELATED Articles