গায়ে তৃণমূলের গেঞ্জি, তারপরেই ধা*ক্কা! বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের গাড়িতে বাইকের সং*ঘর্ষ, নিছক দুর্ঘটনা নাকি রাজনৈতিক চক্রান্ত?

ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনার বাগদা। একের পর এক রাজনৈতিক কর্মসূচি, প্রচার আর পাল্টা প্রচারের মাঝে আচমকা ঘটে গেল এমন একটি ঘটনা, যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। সাধারণ একটি দুর্ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনও ইঙ্গিত, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। ঘটনাস্থলে উপস্থিত মানুষজনও হতবাক, ঠিক কীভাবে এমন হল তা নিয়ে স্পষ্ট ধারণা নেই অনেকেরই।

মঙ্গলবার সকালে বনগাঁ থানার অন্তর্গত আরামডাঙ্গা কালীমন্দির এলাকায় পুজো দিতে গিয়েছিলেন বাগদা বিধানসভার বিজেপি প্রার্থী সোমা ঠাকুর। মন্দিরের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল তাঁর গাড়ি। হঠাৎই একটি বাইক এসে গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়ির পিছনের কাচ ভেঙে যায় এবং বাইক আরোহী আহত হন। ঘটনাটি ঘটে এতটাই আচমকা যে, মুহূর্তের মধ্যে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রার্থী নিজেও ঘটনায় চমকে যান।

তবে এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। প্রত্যক্ষদর্শীদের একাংশ দাবি করেছেন, বাইক আরোহীর গায়ে নাকি তৃণমূলের গেঞ্জি ছিল। আর সেই তথ্য সামনে আসতেই রাজনৈতিক রং পেতে শুরু করে ঘটনাটি। যদিও বাইক চালক নিজে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা এবং স্থানীয় একটি ইটভাটায় কাজ করেন। ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তাঁর কথায়, এটি নিছকই একটি দুর্ঘটনা, যার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

এই ঘটনার প্রেক্ষিতে আবারও সামনে চলে এসেছে বাগদার রাজনৈতিক প্রেক্ষাপট। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস। তবে পরবর্তীতে তিনি দল বদল করে তৃণমূলে যোগ দেওয়ায় বদলে যায় সমীকরণ। সাম্প্রতিক উপনির্বাচনেও তৃণমূলের ফলাফল ইতিবাচক ছিল, ফলে এলাকায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এখন তুঙ্গে। এমন পরিস্থিতিতে এই ধরনের ঘটনা আরও বেশি করে নজর কেড়েছে।

আরও পড়ুনঃ ‘মানুষের প্রাণের থেকে প্রযোজকদের উপর দায়বদ্ধতাটাই বেশি’ ‘এরাও মানুষ’ বিতর্ক মিটতেই, আর্টিস্ট ফোরামের দিকে ফের কটাক্ষ ছুড়ে দিলেন জিতু কমল?

সব মিলিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এটা কি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও উদ্দেশ্য? যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে তদন্তের দিকে নজর রয়েছে সবার। ভোটের আগে এমন ঘটনার জেরে বাগদার রাজনীতি যে আরও উত্তপ্ত হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর