বীরভূমে জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনা! সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ যাত্রীবাহী অটোর, নিহত ৯

মঙ্গলবার বিকেলে বীরভূমের মল্লারপুরের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনা। যাত্রী বোঝায় অটোতে ধাক্কা মারলো সরকারি বাস। ঘটনাস্থলেই মৃত অটোর ন’জন যাত্রী। গুরুতর অবস্থায় অটোচালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন তেলডা গ্রামের কাছে। পুলিশ সূত্রে খবর, সিউড়ির দিকে আসছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের সরকারি বাসটি। অন্যদিকে চাষের কাজ সেরে অটোয় চেপে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা। জাতীয় সড়কের উপর সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে অটোকে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ন’জন অটো যাত্রীর। গুরুতর অবস্থায় অটোচালককে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে মতান রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং দমকল। পুলিশ গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে।

জাতীয় সড়কের ওপর বাসটির স্পিড কত ছিল? কিভাবে ঘটল এই দুর্ঘটনা? পুরো ব্যাপারটি খতিয়ে দেখছে পুলিশ। স্বাভবিকভাবেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর