WB Election 2021: বিজেপির ব্যানার ছিঁড়ল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা! ব্যাপক উত্তেজনা ব্যারাকপুরে

কাল বঙ্গ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফা নির্বাচন। তার আগেও হিংসা, উত্তেজনা, লেগেই রয়েছে রাজ্য জুড়ে। কোথাও ব্যানার-ফেস্টুন ছেঁড়া কোথাও মারপিট, হামলা, খুনোখুনি।
এবার বিজেপির ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরী হল ব্যারাকপুরে। গেরুয়া শিবিরের অভিযোগ, ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে এম এন বাগচি রোডে বিজেপি প্রার্থী নিহত মনীশ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লার ছবি দেওয়া বেশ কিছু ব্যানার ছিঁড়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনাকে নিয়ে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হয়। ব্যারাকপুর পুরসভার প্রাক্তন পুর প্রশাসক এবং তৃণমূল নেতা উত্তম দাসের দাবি, ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।
গতকাল এক‌ই কারণে উত্তেজনা ছড়িয়ে ছিল কোন্নগরে। সেখানে তৃণমূলের বিরুদ্ধে পোস্টার-ফেস্টুন ছেঁড়ার‌ অভিযোগ করে বিজেপি l

আরও অন্যান্য খবর