সন্ধ্যে নামলেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত, বজ্রপাতের জেরে জারি সতর্কতা

বৃহস্পতিবার বেলা বাড়তেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল দক্ষিণবঙ্গ জুড়ে। প্রায় সন্ধ্যা জুড়ে হয়েছে বৃষ্টি। শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া মনোরম। আংশিক মেঘলা আকাশ। তবে আবহাওয়া দপ্তর বলছে বেলা বাড়লে বাড়বে গরম, অস্বস্তি। তবে সন্ধ্যে হলেই কালবৈশাখী ঝড়ের (Rain forecast) পূর্বাভাস মিলেছে। রাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দেখা মিলবে।

তবে বৃষ্টির স্থায়িত্ব (Rain forecast) চলতি সপ্তাহের রবিবার পর্যন্ত। তারপরেই ফের বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবারেও বৃষ্টির দেখা মিলবে। সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। বৃষ্টির সাথে ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। ঝড়ের সম্ভাবনা রয়েছে রাজ্যের ৯ জেলায়। কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সাথে বৃষ্টির (Rain forecast) সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাই বজ্রপাতের সময় সাবধানে থাকতে বলছে আবহাওয়া দপ্তর। শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ‌ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। রবিবারের পর বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে তাপমাত্রা।

দক্ষিণবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টি (Rain forecast) হচ্ছে উত্তরবঙ্গেও। শুক্রবার ও শনিবার ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। ‌ উত্তরবঙ্গের আট জেলাতে বর্জ্রবিদুৎ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বৃষ্টির পরিমাণ কমবে রবিবারে। ‌ আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

চরম তাপ প্রবাহের দাপট দেখেছে বঙ্গ তার পরেই স্বস্তি মিলেছে চলতি সপ্তাহের বৃষ্টিতে (Rain forecast)। ফের বাড়বে তাপমাত্রা অস্বস্তিকরও হতে পারে পরিস্থিতি। বৃষ্টি রেশ থাকবে রবিবার অবধি।‌ তারপরেই মে মাসের মাঝামাঝি সময় থাকে চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা।

RELATED Articles