একটা কেন্দ্রেই উপনির্বাচন, তা নিয়েও যে এত বড় লড়াই হতে পারে, তা ভবানীপুর না হলেও বোঝাই যেত না। টানটান উত্তেজনা এখন রাজ্য রাজনীতিতে। জয়ের শিরোপা উঠবে কার মাথায়, এখন সেদিকেই তাকিয়ে রাজ্যের মানুষ।
একদিকে ‘ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে তাঁর প্রতিপক্ষ বিজেপির আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনিও নাকি ভবানীপুরেরই মেয়ে। একথা এক সংবাদমাধ্যমে নিজেই জানালেন তিনি। অতএব এবার লড়াইটা হবে দুই ‘ঘরের মেয়ে’র মধ্যেই।
গেরুয়া শিবির তাঁর উপর ভরসা করে এত বড় গুরুভার যে তাঁকে দিয়েছে, এর জন্য বেশ খুশি প্রিয়াঙ্কা। তিনি জানান, “২ মে’র পর যে হিংসা এখানে হয়েছিল তা সহ্য করে একদিনও আমি বাড়িতে বসে আফশোস করিনি যে ভোটে হেরে গিয়েছি। আমি মানুষের জন্য সেই সময় উপস্থিত ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব। লড়াইয়ের জন্য আমি তৈরি”।
এদিন প্রিয়াঙ্কা সংবাদমাধ্যমে আরও বলেন, “দল বিশ্বাস রেখেছে এবং সাধারণ মানুষ আমাকে ভালবাসা দিয়েছে। ভবানীপুর আমার হোম সিট। আমি ভবানীপুরের জন্মেছি”।
ভোট পরবর্তী হিংসার মামলার তদন্তভার কলকাতা হাইকোর্ট দিয়েছে সিবিআইয়ের উপর। আদালতের সেই রায় প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ শানিয়েই প্রিয়াঙ্কা বলেন, “গত ৫ মাস ধরে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছি। তাঁর সরকারের বিরুদ্ধে লড়ছি। একবার তাঁদের পরাজিতও করেছি”।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার