সারদার গলার ‘লকেট’ ছিলেন লকেট চট্টোপাধ্যায়, চুঁচুড়ার মঞ্চ থেকে বিজেপি নেত্রীকে আক্রমণ মমতা’র

আক্রমণ-প্রতিআক্রমণে বিধানসভা নির্বাচন জমে গেছে। এদিন চুঁচুড়ায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাতে নিশানায় নিয়েছিলেন চুঁচুড়ার সাংসদ ও চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে। সেখানেই প্রকাশ্য মঞ্চে সারদার গলার লকেট ছিলেন লকেট চট্টোপাধ্যায় বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- গভীর রাতে লেকটাউন, কৈখালির বিজেপি কার্যালয়ে হামলা, তৃণমূল-বিজেপি সংঘর্ষ, থানায় বিক্ষোভ গেরুয়া শিবিরের

তীব্র প্রতিবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করেছেন বিজেপি নেত্রী। তিনি বলেেছন মুখ্যমন্ত্রীর মাথার অবস্থা ঠিক নেই। সারদা কাণ্ডের সঙ্গে তাঁর নাম জড়িয়ে মিথ্যে কথা বলছেন।সঙ্গে লকেট যোগ করেন, হারবেন জেনে ভুল বকছেন মমতা। সারদার সঙ্গে তাঁর যোগ রয়েছে সেইকথা প্রমাণ করে দেখান তৃণমূল সুপ্রিমো।

 

তবে শুধু লকেট চট্টোপাধ্যায়‌ই নন, এদিন চুঁচুড়ার সভা থেকে বাবুল সুপ্রিয়কেও নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বাবুল একটা সময় বলেছিলেন সারদা হল রোজ ভ্যালির প্রথম রোজ। অথচ এঁদের বিরুদ্ধে কোন কেস হয় না। এঁরা এমপি হবেন আবার এমএলএ হবেন। প্রসঙ্গত উল্লেখ্য এবারে টালিগঞ্জে প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয়। সমবার বাবুলের হয়ে রোড শো করার কথা জেপি নাড্ডার। বারবার টালিগঞ্জ কেন্দ্রে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বাবুল সুপ্রিয়কে।

RELATED Articles