শিয়রে বঙ্গ বিধানসভা নির্বাচন। সব রকম ক্ষমতা দিয়ে রাজ্য দখলের চেষ্টায় নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। বঙ্গ জুড়ে পদ্ম ফোটাতে প্রতি সপ্তাহে রাজ্যে আসছেন বিজেপির হাইকমান্ড। মোদী-শাহ্’র পর এবার লক্ষ্মীবারে শহরে এসেছেন গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। প্রত্যাশিত মধ্যাহ্নভোজ থেকে মনীষীদের সম্মাননা সবই রয়েছে তাঁর আজকের কর্মসূচিতে।
বিজেপির হাত ধরেই সোনার বাংলা তৈরি হবে। এই স্বপ্ন ফেরি করেই বাংলার মসনদ দখল করতে চাইছে বিজেপি। তবে শুধু ফাঁকা আওয়াজ নয়, এবার তা করে দেখাতে বদ্ধপরিকর বিজেপি।
আর তাই রাজ্যে এসেই বড় ঘোষণা করে নাড্ডা বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে বলেছেন টিকাকরণের ব্যবস্থা করুন। আমরা বলছি, বাংলায় ৬০ বছরের ঊর্ধ্বে সবাই বিনামূল্যে টিকা পাবেন।
নিজের বক্তব্যে আর কি বলেছেন নাড্ডা?
এদিন নিজের বক্তব্যে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে বলেছেন টিকাকরণের ব্যবস্থা করুন। আমরা বলছি, বাংলায় ৬০ বছরের ঊর্ধ্বে সবাই বিনামূল্যে টিকা পাবেন।তোলাবাজি, চালচোরদের বিরুদ্ধেও টিকা লাগবে। বাংলায় আয়ুষ্মান ভারত, কিষাণ নিধির টিকাকরণ হবে। সবচেয়ে বেশি সন্ত্রাস, মানব পাচার বাংলাতেই হচ্ছে।
আরও পড়ুন-আব্বাসকে যেতে দেব না! ভাঙ্গড়ের আসনটিও উঠল সেকুলার ফন্টের হাতে, নজিরবিহীন আত্মত্যাগ বাম শিবিরের
এরপরে ফের উঠে আসে বাংলায় নারী সুরক্ষাার কথা! বন্দোপাধ্যায়় সরকারকে আক্রমণ করে বিজেপির সর্বভারতীয় সভাপতির প্রশ্ন দিদি আপনি বাংলার মেয়েদের কথা কোথায় ভাবছেন? বাংলায় মহিলারা সুরক্ষিত নন। চালচোর কে? আমি বলছি না, আপনারাই বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতিতে ভরা। আমরা আগামী দিনে সোনার বাংলা গড়বই’।





