তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। তিনি হিন্দু ধর্মের শিক্ষা-সংস্কৃতির আধার। আর তাঁরই পুজোর দিনে তাঁকেই ভূলুণ্ঠিত করল দুষ্কৃতীরা।
সরস্বতী পুজো বাঙালির ভালেন্টাইনস ডে। এই দিনটিকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উন্মাদনা থাকে চরমে। যদিও করোনার জেরে এবারের পরিস্থিতি কিছুটা আলাদা হলেও আবেগে রাশ টানা যায়নি।
করোনার কারণে বন্ধ থাকা স্কুল গুলোও সরস্বতী পুজোর আগেই খুলে যায়। আর সেখানেও দেবী সরস্বতীর পুজো হয়। কিন্তু বিদ্যার দেবীর পুজোর দিনেই হাওড়ার ডোমজুড়ে ঘটল এক জঘন্যতম কান্ড কাণ্ড।
দুষ্কৃতীদের হাতে ভাঙলো দেবী সরস্বতীর মূর্তি। খবর নিশ্চিত করে বিজেপি ও মিডিয়া রিপোর্ট জানিয়েছে, হাওড়ার ডোমজুড়ের কাটলিয়ায় কেউ বা কারা গিয়ে মূর্তি ভেঙে ফেলে।
পিসির রাজত্বে পশ্চিমবাংলায় হিন্দুরা সুরক্ষিত নয়!
পশ্চিমবঙ্গে কি সরস্বতী পূজা করা যাবেনা? pic.twitter.com/VQQz44u4GU
— BJP Bengal (@BJP4Bengal) February 17, 2021
সূত্রের খবর, এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে উত্তেজনা ছড়িয়ে না পড়ে, সেই কারণে পুরো এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। বিজেপি এই বিষয়ে নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে একটি পোস্টও করেছে।
বিজেপির ট্যুইটার পোস্টে দেবী সরস্বতীর ভাঙা মূর্তির কয়েকটি ছবি দেখা যাচ্ছে। বিজেপির তরফ থেকে করা ওই ট্যুইটের ক্যাপশনে লেখা হয়েছে, ‘পিসির রাজত্বে পশ্চিমবাংলায় হিন্দুরা সুরক্ষিত নয়! পশ্চিমবঙ্গে কি সরস্বতী পূজা করা যাবেনা?”





